গলাচিপায় কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ও জাগরণী ও জার্নালারীর বাস্তবায়নে ‘কেয়ার অ্যাওয়ার ফেজ-২’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় চরকাজল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা হয়।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক আল-মামুন। তিনি জানান, দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ও স্থানীয় কর্তৃপক্ষকে আগাম প্রস্তুত করাই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটি চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে বাস্তবায়িত হবে।
চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে একটি করে লেবু গাছের চারা বিতরণ করা হয়।









