• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

নাতির ধারদেনায় অতিষ্ঠ দাদা, এলাকাজুড়ে মাইকিং করে দিলেন সতর্কবার্তা

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 24, 2026
in সারাদেশ
0
নাতির ধারদেনায় অতিষ্ঠ দাদা, এলাকাজুড়ে মাইকিং করে দিলেন সতর্কবার্তা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নাতির একের পর এক ধারদেনায় অতিষ্ঠ হয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নরসিংদীর মনোহরদী উপজেলার ৭২ বছর বয়সী এক দাদা। নাতিকে টাকা ধার দেওয়া ও দোকানে বাকি দেওয়ার ব্যাপারে এলাকাবাসীকে সতর্ক করতে অটোরিকশায় মাইক লাগিয়ে পুরো এলাকায় মাইকিং করেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরো পড়ুন

পাবনায় গেমিং সেন্টারে ডিবির অভিযান ১০ কিশোর ও শিক্ষার্থী আটক

বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাইকিং করা ওই বৃদ্ধের নাম মো. করম আলী ব্যাপারী (৭২)। তাঁর নাতি মো. মাহাবুব মিয়া (২২)। দুজনই বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় চালকের পাশে বসে আছেন করম আলী। অটোরিকশায় বাঁধা মাইক্রোফোনে একজন এলাকাবাসীকে উদ্দেশ করে সতর্কবার্তা দিচ্ছেন। মাইকিংয়ের শব্দ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।

মাইকিংয়ে বলা হয়, ‘সম্মানিত এলাকাবাসী, লক্ষ্য করে শুনুন। পাইকান ব্যাপারীপাড়ার মো. করম আলী ব্যাপারীর নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে কোনো দোকানদার লেনদেন করবেন না। কোনো ধরনের হাওলাদ (ধার) টাকা দেবেন না এবং আপনাদের মোবাইল তাঁর হাতে দেবেন না। এই নিষেধের পরও তাঁর সঙ্গে কোনো লেনদেন করলে আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, মাহাবুব অল্প বয়সেই একাধিক বিয়ে করেছেন। তিনি বিভিন্ন দোকানদার ও স্থানীয় মানুষের কাছ থেকে দাদার কথা বলে টাকা ধার নিতেন। পরে সেই টাকা পরিশোধের চাপ পড়ত দাদা করম আলীর ওপর।

করম আলী ব্যাপারী বলেন, ‘বহুদিন ধরে সে আমার ওপর অত্যাচার করছে। মানুষের কাছ থেকে টাকা চেয়ে আনে, আর সেই টাকা আমাকে দিতে হয়। কয়েক দিন আগে সে জুয়া খেলে ৬০ হাজার টাকা হারিয়েছে। এর মধ্যে আমি ৫০ হাজার টাকা দিয়েছি। আরও ১০ হাজার টাকা দিতে না পারায় আমাকে অপমান করছে।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, ‘বাজারে ছাগল বিক্রি করে সংসার চলে। এভাবে আর এসব অত্যাচার সহ্য করতে পারছি না। তাই বাধ্য হয়ে মাইকিং করে সবাইকে সতর্ক করেছি।’

বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহাবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে দাদার ওপর চাপিয়ে দিতেন। এতে অতিষ্ঠ হয়ে করম আলী নাতির সঙ্গে আর কোনো ধরনের লেনদেন না করার জন্য এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন।

ব্যতিক্রমী এই মাইকিংয়ের ঘটনা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা।

আরও পড়ুন

পাবনায় গেমিং সেন্টারে ডিবির অভিযান ১০ কিশোর ও শিক্ষার্থী আটক
সারাদেশ

পাবনায় গেমিং সেন্টারে ডিবির অভিযান ১০ কিশোর ও শিক্ষার্থী আটক

October 9, 2026
1
বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

October 8, 2026
2
বরিশালে বিএমসি’র সাংবাদিকতা  প্রশিক্ষণ শেষেই মিলছে নিয়োগ
সারাদেশ

বরিশালে বিএমসি’র সাংবাদিকতা প্রশিক্ষণ শেষেই মিলছে নিয়োগ

October 5, 2026
4
এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, এখন ১,৮৩৭ টাকা
সারাদেশ

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম, এখন ১,৮৩৭ টাকা

October 4, 2026
2
মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না —ছারছীনার পীর
সারাদেশ

মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না —ছারছীনার পীর

October 3, 2026
4
বে অব বেঙ্গল কনভারসেশনে পটুয়াখালীর বদরপুরের জন্নাত উল আফরিন
সারাদেশ

বে অব বেঙ্গল কনভারসেশনে পটুয়াখালীর বদরপুরের জন্নাত উল আফরিন

October 3, 2026
15
Next Post
সমুদ্র ‘দখল’ করে লাখ লাখ টাকার বাণিজ্য, মাছ ধরতে জেলেদের দিতে হয় মোটা অঙ্কের টাকা

সমুদ্র ‘দখল’ করে লাখ লাখ টাকার বাণিজ্য, মাছ ধরতে জেলেদের দিতে হয় মোটা অঙ্কের টাকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In