• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home কুয়াকাটা

মহিপুরে রাসায়নিক সারের বিকল্প কেঁচোসার, বাজার সম্প্রসারণে উদ্যোগ

জাহিদূল ইসলাম বেলাল, কুয়াকাটা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 20, 2026
in কুয়াকাটা
0
মহিপুরে রাসায়নিক সারের বিকল্প কেঁচোসার, বাজার সম্প্রসারণে উদ্যোগ
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরিবেশবান্ধব কৃষিচর্চার প্রসার, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং কৃষিতে কেঁচোসার বা ভার্মিকম্পোস্টের ব্যবহার বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) মহিপুরে কারিতাস বাংলাদেশের আন্ধারমানিক প্রশিক্ষণকক্ষে স্থানীয় সার ডিলার, ব্যবসায়ী, কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কারিতাস বরিশাল অঞ্চলের ‘বাংলাদেশে এগ্রোইকোলজির মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি’ (ECRAB) প্রকল্পের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

আরো পড়ুন

২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হবে পর্যটন কার্নিভাল-২০২৬

কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সভায় কেঁচোসারের উৎপাদন, ব্যবহার, কৃষিতে এর উপকারিতা, বাজারজাতকরণ এবং বাজার সম্প্রসারণের সম্ভাবনা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি টেলিভিশন সংবাদ, পথনাটক, প্যাকেজিংসহ বিভিন্ন প্রচারমাধ্যমে কেঁচোসারের গুণাগুণ তুলে ধরে কৃষকদের মধ্যে এর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী ও ECRAB প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা জর্জ বৈরাগী। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আশরাফ আলী ও মার্কেট প্রমোশন অফিসার অসীম কুমার বিশ্বাস। এছাড়া জাগো নারী কর্মকর্তা কিশোর, হীড বাংলাদেশের কর্মকর্তা সুমন মজুমদার, লতাচাপলী ইউনিয়ন পরিষদের সদস্য নুর নাহার, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য মংম্যা, কারিতাসের প্রকল্প সমন্বয়কারী জামাল হোসেন, সাংবাদিক মিজানুর রহমান (রিপন), নারী কৃষক গোলাপি রানি, অসীম শিকারী, আল আমিন, আবদুর রহিম, নারী কৃষক জাহানারা এবং সার ডিলার মো. নুরুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কেঁচোসার মাটির গুণাগুণ ও উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি পরিবেশবান্ধব হওয়ায় কৃষিতে এর ব্যবহার বাড়ানো গেলে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি কৃষি উৎপাদনকে আরও টেকসই করা সম্ভব। তবে কৃষকদের মধ্যে কেঁচোসারের ব্যবহার বাড়াতে হলে এর গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন, বাজারজাতকরণ ও সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি।

আলোচনায় স্থানীয় সার ডিলার ও ব্যবসায়ীরা কেঁচোসারের বাজার সম্প্রসারণের সম্ভাবনা, চাহিদা এবং বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। কৃষক ও জনপ্রতিনিধিরাও কেঁচোসারের ব্যবহার বাড়াতে নিজেদের মতামত ও পরামর্শ দেন।

পরে অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সার ডিলার, স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও প্রকল্পের কর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে কেঁচোসারের বাজার তৈরি ও সম্প্রসারণে ব্যবসায়ী ও সার ডিলারদের সম্পৃক্ত করা হচ্ছে।

আরও পড়ুন

২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হবে পর্যটন কার্নিভাল-২০২৬
কুয়াকাটা

২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হবে পর্যটন কার্নিভাল-২০২৬

October 4, 2026
5
কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
কুয়াকাটা

কলাপাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

October 2, 2026
2
সমুদ্র সৈকত কুয়াকাটায় সন্ধান পাওয়া দুইশ বছরের পুরনো নৌকাটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে
কুয়াকাটা

সমুদ্র সৈকত কুয়াকাটায় সন্ধান পাওয়া দুইশ বছরের পুরনো নৌকাটি ইতিহাসের সাক্ষী হয়ে আছে

October 2, 2026
21
কলাপাড়ায় বাল্যবিবাহ রোধে কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ, গাছের চারা ও চেক বিতরণ
কুয়াকাটা

কলাপাড়ায় বাল্যবিবাহ রোধে কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ, গাছের চারা ও চেক বিতরণ

September 28, 2026
11
কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত
কুয়াকাটা

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

September 27, 2026
5
নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু ন্যায়ের দাবিতে ৭৫০ কিমি হাঁটছেন টনি
কুয়াকাটা

নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু ন্যায়ের দাবিতে ৭৫০ কিমি হাঁটছেন টনি

September 21, 2026
5
Next Post
মির্জাগঞ্জে হাসপাতাল সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগে রোগীরা

মির্জাগঞ্জে হাসপাতাল সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগে রোগীরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In