• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home বাগেরহাট

মোংলায় ৬০ হাজার কর্মসংস্থান, অক্টোবরে শুরু প্রথম ধাপ: মন্ত্রী শেখ রবিউল আলম

মহিম ইসলাম, মোংলা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 17, 2026
in বাগেরহাট, মোংলা
0
মোংলায় ৬০ হাজার কর্মসংস্থান, অক্টোবরে শুরু প্রথম ধাপ: মন্ত্রী শেখ রবিউল আলম

Oplus_131072

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাগেরহাটের মোংলায় শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি জানিয়েছেন, মোংলা অর্থনৈতিক অঞ্চলের প্রথম ধাপের কাজ আগামী অক্টোবরে শুরু হবে। প্রথম ধাপে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দ্বিতীয় ধাপের কাজ শুরু হলে এ সংখ্যা বেড়ে প্রায় ৬০ হাজারে পৌঁছাবে।

আরো পড়ুন

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ বিদ্যালয়ে ১,৭৭০ শিশুর পাঠদান

আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

রবিবার (১৬ আগস্ট) বিকেলে মোংলা বাসস্ট্যান্ড চত্বরে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, মোংলার অর্থনৈতিক উন্নয়নে শিল্পকারখানার পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে আকরাম পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে প্রায় ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে গ্যাস মোংলায় আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে মোংলা অঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আকরাম পয়েন্ট এলাকায় গ্যাস সরবরাহের অবকাঠামো গড়ে তোলা গেলে মোংলা অঞ্চলের জ্বালানি ও বিদ্যুতের চাহিদা পূরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি বন্দরকেন্দ্রিক শিল্প ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া মোংলা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের প্রক্রিয়াও এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী। সেতু, মোংলা অর্থনৈতিক অঞ্চল, বন্দর এবং জ্বালানি অবকাঠামোর সমন্বিত উন্নয়ন হলে মোংলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালামসহ মোংলা, রামপাল, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় বক্তারা মোংলার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী।

আরও পড়ুন

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ বিদ্যালয়ে ১,৭৭০ শিশুর পাঠদান
বাগেরহাট

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ বিদ্যালয়ে ১,৭৭০ শিশুর পাঠদান

October 5, 2026
2
আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
বাগেরহাট

আজ ১২ দিন, সুন্দরবনে সেই ২১ জেলের সন্ধান মেলেনি; এরই মধ্যে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

October 4, 2026
3
মোংলার পশুর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
মোংলা

মোংলার পশুর নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

October 3, 2026
30
জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব
মোংলা

জয়মনিতে ডাচ্-বাংলা ব্যাংক ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব

October 3, 2026
6
বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত
বাগেরহাট

বাগেরহাটে ঘুষের অভিযোগে ইউপি প্রশাসক অবরুদ্ধ, এসিল্যান্ডের আশ্বাসে মুক্ত

October 1, 2026
3
বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই
বাগেরহাট

বাগেরহাট শহরে সৌদি প্রবাসীর ৭ লাখ টাকা ছিনতাই

September 29, 2026
4
Next Post
পবিপ্রবিতে উন্নয়নের নতুন ছোঁয়া, একসঙ্গে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

পবিপ্রবিতে উন্নয়নের নতুন ছোঁয়া, একসঙ্গে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In