• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, October 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

পায়রা সেতুর টোল চেকপোস্টে স্কুলব্যাগে ১৬শ ইয়াবাসহ আটক ২

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 10, 2026
in দুমকি, পটুয়াখালী
0
পায়রা সেতুর টোল চেকপোস্টে স্কুলব্যাগে ১৬শ ইয়াবাসহ আটক ২
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জেলার দুমকিতে পায়রা সেতুর লেবুখালী টোল চেকপোস্টে তল্লাশি চালিয়ে স্কুলব্যাগের ভেতর থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোস্তাফিজুর রহমান (৩২) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মো. আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফ (৪৩)।

আরো পড়ুন

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশ জানতে পারে, বরিশালের দিক থেকে একটি মাইক্রোবাসে যাত্রীবেশে এক ব্যক্তি স্কুলব্যাগে করে ইয়াবার চালান নিয়ে পটুয়াখালীর দিকে আসছেন। পরে দুমকি থানা পুলিশের একটি দল লেবুখালী টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রাত ১০টা ৫৫ মিনিটের দিকে সন্দেহভাজন মাইক্রোবাসটি টোলপ্লাজায় পৌঁছালে পুলিশ সেটি থামায়। এ সময় চালকের পাশের আসনে থাকা মোস্তাফিজুর রহমানের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাঁর সঙ্গে থাকা জলপাই রঙের স্কুলব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর থেকে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, তিনি কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে পটুয়াখালীর কলাপাড়ায় আসাদুজ্জামান হাং ওরফে ভুলু আরিফের কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামান হাংকে আটক করা হয়।

অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি জলপাই রঙের স্কুলব্যাগ, একটি মোবাইল ফোন এবং নগদ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক মোস্তাফিজুর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লেবুখালী টোলপ্লাজায় অভিযান চালিয়ে ইয়াবার এই চালানটি আটক করা হয়।

আরও পড়ুন

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী

মাটিভাংগা–বদনাতলী সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

October 5, 2026
4
ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা
পটুয়াখালী

ট্রান্সফরমার চুরির পর ১৫ দিন ধরে বিদ্যুৎহীন ৫৯ পরিবার, নতুন ট্রান্সফরমারে চাওয়া হচ্ছে ১ লাখ টাকা

October 5, 2026
6
মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
পটুয়াখালী

মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

October 5, 2026
3
দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু
দশমিনা

দশমিনায় ফুটবল খেলার মাঠে এক শিক্ষার্থীর মৃত্যু

October 5, 2026
21
বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের
দশমিনা

বিশ্ব শিক্ষক দিবসে দশমিনায় জাতীয়করণের দাবি শিক্ষকদের

October 5, 2026
6
বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১
পটুয়াখালী

বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১

October 5, 2026
4
Next Post
​মির্জাগঞ্জে এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী

​মির্জাগঞ্জে এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In