• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, November 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ

শেখ হাসিনা পরিবারসহ চৌদ্দগোষ্ঠী নিয়ে দেশ থেকে পালিয়েছেন, দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না—এবিএম মোশাররফ হোসেন এমপি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
November 25, 2026
in কলাপাড়া
0
কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া:পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

আরো পড়ুন

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা: শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাই

সূর্যোদয়ের আলোয় সাগরে হাজারো পুণ্যার্থীর অবগাহন:কলাপাড়ায় পাঁচ দিনের ঐতিহ্যবাহী রাসমেলা

এর আগে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে পৌরশহরে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

 

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, উপজেলা বিএনপির সহসভাপতি জাফরুজ্জামান খোকন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার ও কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লী প্রমুখ।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ সময় উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, যুবদল নেতা নাসির উদ্দিন আহমেদ রতন এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, ‘আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে বিজয়ের পর বিরোধী দলের নেতাদের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে গেছেন। তিনি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সেই লক্ষ্যেই দেশকে এগিয়ে নিচ্ছেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সাধারণ মানুষের বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা করেছে ড. ইউনূসের সরকার। এর দায় বিএনপির নয়।’ শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘যাদের নেত্রী সাধারণ নেতাকর্মীদের রেখে নিজের চৌদ্দগোষ্ঠীসহ দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের এখনো কেউ কেউ স্বপ্ন দেখছেন নেত্রী ফিরে আসবেন। এমন অলীক স্বপ্ন দেখতে গিয়ে সাধারণ মানুষের শান্তি নষ্ট করা যাবে না। কেউ দেশের কিংবা কলাপাড়ার সাধারণ মানুষের জানমাল ও সম্পদের ক্ষতি করলে বিএনপি বসে থাকবে না। আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, ‘গত ১৫ বছরে কলাপাড়ায় আমার বাসায় অন্তত ১৫ বার হামলা হয়েছে। মিছিল-মিটিং করতে পারিনি, এমনকি দলীয় কার্যালয়েও বসতে পারিনি। অথচ এখন একই মহল্লায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র বসবাস করছেন। আমরা কিংবা দলের কোনো নেতাকর্মী তাঁদের কোনো ধরনের হুমকি দিইনি।’

 

প্রধানমন্ত্রীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখর করে তোলেন। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা: শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাই
কলাপাড়া

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা: শাশুড়িকে কুপিয়ে পালালেন জামাই

November 24, 2026
10
সূর্যোদয়ের আলোয় সাগরে হাজারো পুণ্যার্থীর অবগাহন:কলাপাড়ায় পাঁচ দিনের ঐতিহ্যবাহী রাসমেলা
কলাপাড়া

সূর্যোদয়ের আলোয় সাগরে হাজারো পুণ্যার্থীর অবগাহন:কলাপাড়ায় পাঁচ দিনের ঐতিহ্যবাহী রাসমেলা

November 24, 2026
15
পায়রা বিদ্যুৎকেন্দ্র ঘিরে উন্নয়নের প্রশ্ন: কর্মহীন স্থানীয় ক্ষতিগ্রস্তরা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্র ঘিরে উন্নয়নের প্রশ্ন: কর্মহীন স্থানীয় ক্ষতিগ্রস্তরা

November 23, 2026
2
কলাপাড়ায় বৃষ্টিতে আগাম তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতির শঙ্কা
কলাপাড়া

কলাপাড়ায় বৃষ্টিতে আগাম তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতির শঙ্কা

November 20, 2026
22
কলাপাড়া

কলাপাড়া বাসস্ট্যান্ডে পটকা বিস্ফোরণ: তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ

November 19, 2026
3
কলাপাড়ায় লাইসেন্স নবায়নসহ বিধি-বিধান ছাড়াই চলছে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারসহ ১৫ প্রতিষ্ঠান
কলাপাড়া

কলাপাড়ায় লাইসেন্স নবায়নসহ বিধি-বিধান ছাড়াই চলছে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারসহ ১৫ প্রতিষ্ঠান

November 18, 2026
12

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
5

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In