আজ রবিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় ইউজিসি ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাননীয় সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মো. মেহেদী হাসান, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ও অধ্যাপক ড. মাছুমা হাবিবকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম প্রণয়ন, জনবল অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইউজিসির সদস্যদের সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।









