• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home জাতীয়

দেশের একমাত্র অরাজনৈতিক পাবলিক বিশ্ববিদ্যালয় ‘গাকৃবি’

এজন্যই কি বারবার সেরা?

notesofatik by notesofatik
October 12, 2025
in জাতীয়
0
দেশের একমাত্র অরাজনৈতিক পাবলিক বিশ্ববিদ্যালয় ‘গাকৃবি’
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বলাই যেতে পারে দেশের একমাত্র অরাজনৈতিক পাবলিক বিশ্ববিদ্যালয়- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। আর সেকারণেই কি বারবার সাফল্য অর্জন করছে বিশ্ববিদ্যালয়টি?। সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৬ এ ফের দেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথম স্থান অর্জন করেছে। যা যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়ভাবে প্রথম এবং গবেষণার মানদণ্ডে বৈশ্বিক পর্যায়ে ৪৬১তম অবস্থানে রয়েছে। আবার এ র‌্যাঙ্কিংয়ে সার্বিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে ৮০১-১০০০তম গাকৃবি।

শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, শিল্পে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই ৫টি ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে ১৩-১৮টি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে এ র‌্যাঙ্কিং মূল্যায়ন করা হয়েছে। এবারে বিশ্বের ১১৫টি দেশের ২১৯১টি প্রতিষ্ঠানের উপর করা হয়েছে। গাকৃবিসহ বাংলাদেশের মোট ১৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পেয়েছে। যার মধ্যে গাকৃবি সকল ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছে। এর আগে ২০২৫-এ টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং, ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং, এশিয়া র‌্যাঙ্কিংসমূহে জাতীয়ভাবে প্রথমস্থান অর্জন এবং বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

আরো পড়ুন

মাত্র ১০ টাকায় পরদিন ঢাকা ও ৪৮ ঘণ্টায় দেশব্যাপী পার্সেল সেবা দিচ্ছে ডাক বিভাগের ‘স্পীড পোস্ট’

ক্যাশলেস পেমেন্টে বিপ্লব: দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলছে ‘বাংলা কিউআর’ (Bangla QR)

তাছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশনের (উরি) ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদান রাখা শীর্ষ ১০০টি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গাকৃবি রয়েছে ৭৭তম স্থানে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এদিকে, গত ৮ অক্টোবর আবারও ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে সকল ধরণের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা সাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়টি ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, গবেষণাধর্মী ও রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠার পর থেকে সাফল্যের সাথে গৌরবময় অর্জনের মধ্য দিয়ে পরপর ৩ বছর ধারাবাহিকভাবে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে SCIMAGO Institutions Rankings, “Times Higher Education Ranking (THE), World University Ranking For Innovation (WURI) ইত্যাদি আন্তর্জাতিক র‍্যাংকিং এ প্রথমস্থান অর্জন করে আসছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিগত সরকারের দীর্ঘ সময়ে একটি দলীয় ছাত্র-সংগঠন অত্র বিশ্ববিদ্যলয়ের শাখা কমিটি গঠন করলেও বিশ্ববিদ্যালয়টি জন্মলগ্ন থেকে ছাত্র-রাজনীতিমুক্ত থাকার কারণে এবং সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ধারাবাহিকতা ধরে রাখার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি। ফলে বিশ্ববিদ্যালয়টির সুনাম ও দেশীয় আন্তর্জাতিক সম্পর্ক দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি শিক্ষা ও গবেষণার মান বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়টি ছাত্র-ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে ১৪/০৯/২০২৪ তারিখের গাকৃবি/প্রশাঃ/সি-২১৪/২০২৪/১৭৪১ সংখ্যক স্মারকের অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকল ধরণের দলীয় ও ছায়া সংগঠনভিত্তিক রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়।

এতে আরো বলা হয়, সম্প্রতি একটি দলীয় ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি কর্তৃক অত্র বিশ্ববিদ্যালয়ে আংশিক শাখা কমিটির অনুমোদন দেয় যা সামাজিক যোগাযোগ/মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এতদ্বিষয়ে জারীকৃত আদেশের পরিপন্থী এবং এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক স্বকীয় বৈশিষ্ট্যটি ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়টি যেনো রাজনীতি মুক্ত থাকে এবং আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত সুনাম অক্ষুন্ন রাখে এমনটাই গাজীপুরবাসী প্রত্যাশা করে যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুসরণকরত: সেশনজটমুক্ত শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে সকল ধরণের রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। জারীকৃত আদেশের পরিপন্থী কাজে লিপ্ত ব্যক্তিবর্গের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

মাত্র ১০ টাকায় পরদিন ঢাকা ও ৪৮ ঘণ্টায় দেশব্যাপী পার্সেল সেবা দিচ্ছে ডাক বিভাগের ‘স্পীড পোস্ট’
জাতীয়

মাত্র ১০ টাকায় পরদিন ঢাকা ও ৪৮ ঘণ্টায় দেশব্যাপী পার্সেল সেবা দিচ্ছে ডাক বিভাগের ‘স্পীড পোস্ট’

July 1, 2026
76
ক্যাশলেস পেমেন্টে বিপ্লব: দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলছে ‘বাংলা কিউআর’ (Bangla QR)
জাতীয়

ক্যাশলেস পেমেন্টে বিপ্লব: দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলছে ‘বাংলা কিউআর’ (Bangla QR)

June 28, 2026
11
জাতীয় বাজেটে বিশেষ অগ্রাধিকার: সৃজনশীল অর্থনীতির হাত ধরে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য
জাতীয়

জাতীয় বাজেটে বিশেষ অগ্রাধিকার: সৃজনশীল অর্থনীতির হাত ধরে ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য

June 26, 2026
6
রেল যোগাযোগের আওতায় আসছে পটুয়াখালী
জাতীয়

রেল যোগাযোগের আওতায় আসছে পটুয়াখালী

June 16, 2026
14
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
জাতীয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

May 11, 2026
6
বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, আজ থেকে কার্যকর
জাতীয়

বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা, আজ থেকে কার্যকর

April 23, 2026
11
Next Post
পটুয়াখালীতে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পটুয়াখালীতে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In