• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ

সুমন খান, গলাচিপা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 8, 2026
in গলাচিপা
0
গলাচিপায় সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির মৃধা (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সাপের কামড়ের পর তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা না দিয়ে পটুয়াখালীতে রেফার করা হয়। পরে পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত জাকির মৃধা গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃধা বাড়ির মো. ফজলুল করিম মৃধার ছেলে। তিনি স্থানীয় বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

আরো পড়ুন

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা।

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় জাকির মৃধা নিজ ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অ্যান্টিভেনম প্রয়োগ ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা না দিয়ে তাকে পটুয়াখালীতে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে পটুয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই ও সাবেক ইউপি সদস্য আব্দুল অদুদ মৃধা বলেন, “একটি অ্যান্টিভেনম ইনজেকশন দিলে হয়তো রোগীটি মারা যেত না। কর্তব্যরত চিকিৎসক কেন ইনজেকশন ও প্রাথমিক চিকিৎসা না দিয়ে রোগীকে পটুয়াখালী রেফার করলেন, তা আমার জানা নেই। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকার পরও কেন তা প্রয়োগ করা হয়নি, বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। তাদের দাবি, সময়মতো অ্যান্টিভেনম দেওয়া হলে হয়তো জাকির মৃধাকে বাঁচানো সম্ভব হতো।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তবে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম তানহা বলেন, রোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার রক্তচাপ অনেক বেশি এবং হার্ট রেটও বেশি ছিল। এ কারণে কার্ডিয়াক সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে অ্যান্টিভেনম না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও বলেন, অ্যান্টিভেনম দেওয়ার পর কোনো ধরনের জটিলতা দেখা দিলে তা মোকাবিলার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। বিশেষ করে আইসিইউ সাপোর্টের ব্যবস্থা নেই। তাই রোগীর স্বজনদের সঙ্গে আলোচনা করে এবং তাদের সম্মতিতে অক্সিজেন দিয়ে তাকে পটুয়াখালীতে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবা উদ্দিন বলেন, “আমি কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। এ কারণে অ্যান্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। পরে রোগীকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে রেফার করা হয়েছে।”

চিকিৎসকের সিদ্ধান্ত সঠিক ছিল কি না এবং ওই রোগীর ক্ষেত্রে অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয়তা ছিল কি না—তা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা।

আরও পড়ুন

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা।
গলাচিপা

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা।

September 23, 2026
5
কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা
গলাচিপা

কিস্তিতে টিভি কিনে গ্রাহকের মৃত্যু: পরিবারকে আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা

September 23, 2026
0
গলাচিপায় গণ অধিকার পরিষদের অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪
গলাচিপা

গলাচিপায় গণ অধিকার পরিষদের অফিস করাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৪

September 18, 2026
12
ধ্বংসের দ্বারপ্রান্তে ৫৮ বছরের ইতিহাস: অস্তিত্ব সংকটে পটুয়াখালীর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়
গলাচিপা

ধ্বংসের দ্বারপ্রান্তে ৫৮ বছরের ইতিহাস: অস্তিত্ব সংকটে পটুয়াখালীর বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়

September 18, 2026
178
গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ, আহত ৫০; গ্রেপ্তার ১
গলাচিপা

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ, আহত ৫০; গ্রেপ্তার ১

September 17, 2026
8
গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত
গলাচিপা

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত

September 17, 2026
11
Next Post
দুমকিতে শিশু ধর্ষণের চেষ্টাকালে সোহাগ নামের যুবক আটক

দুমকিতে শিশু ধর্ষণের চেষ্টাকালে সোহাগ নামের যুবক আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In