• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে বিতর্কিত অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে নিয়ম বহির্ভূতভাবে সভাপতি পরিবর্তন, এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

এবিএম মিজানুর রহমান

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 22, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে বিতর্কিত অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে নিয়ম বহির্ভূতভাবে সভাপতি পরিবর্তন, এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

যাচাই বাছাই না করে কোনো কাগজে কিংবা বিল ভাউচারে স্বাক্ষর দিতে অপপারগতা প্রকাশ করার পরেই মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এর প্রতিবাদে মাদ্রাসাটির অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা মাদ্রাসা মাঠে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মোহসেনুদ্দীন ফাজিল মাদ্রাসায়। মাববন্ধনে বক্তৃতা করেন সুজন মৃধা, মো. নূরউদ্দিন, মো. ইমরান মৃধা, মো. মারুফ প্রমুখ।

আরো পড়ুন

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

সরেজমিনে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,দীর্ঘদিন পর ২০২৫ সালের ১৬ নভেম্বর তিন বছরের জন্য মোহসেনুদ্দীন ফাজিল মাদ্রাসায় মুহাম্মদ আবদুর রশিদ নামে একজন উচ্চ শিক্ষিত ও সৎ ব্যক্তিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ মোহসেনুদ্দীন ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করে।

প্রথম সভায় সভাপতি মুহাম্মদ আবদুর রশিদ শিক্ষক ও অধ্যক্ষকে নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করেন। সেভাবেই মাদ্রাসার বিভিন্ন দিক তদারকি করে আসছিলেন আবদুর রশিদ। তদন্ত না করে অধ্যক্ষের বুয়া বিল-ভাউচারে স্বাক্ষর করতেন না। তখন থেকেই ক্ষুব্ধ ছিলেন অধ্যক্ষ আবদুর রহিম।

পরে ওই মাদ্রাসার একজন তৃতীয় ও তিনজন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয় সভাপতিকে অবহিত না করেই। এ সংক্রান্ত রেজুলেশনে সভাপতি আবদুর রশিদ স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করায় অধ্যক্ষ আবদুর রহিম আরও ক্ষুব্ধ হন।

পরে তিনি (অধ্যক্ষ আবদুর রহিম) গোপনে পরিচালনা কমিটির সভাপতি আবদুর রশিদকে পরিবর্তনের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে ভাইস চ্যান্সেলের অনুমতিক্রমে রেজিষ্ট্রার আহাদ আহমদ মোমতাজীর ১৫ জুলাই স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সভাপতি আবদুর রশিদকে বাদ দিয়ে অবিশিষ্ট মেয়াদের জন্য অন্য উপজেলার মো. রুহুল আমিন নামে এক ব্যক্তিকে সভাপতি হিসেবে মনোনীত করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন সংক্রান্ত নিয়মানুযায়ি সভাপতির অদক্ষতা, অর্থনৈতিক অনিয়ম, প্রতিষ্ঠানের শৃঙ্খলা-বিরোধী কাজে জড়িত হওয়াসহ প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী অভিযোগ পাওয়া গেলে ভাইস চ্যান্সেলর কর্তৃক এক বা একাধিক সদস্য দ্বারা গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সভাপতির অপরাধ প্রমানিত হলে তাঁকে (সভাপতি) বিম্ববিদ্যারয় কারণ দর্শাণোর নোটিশ প্রদান করবে। যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে ভাইস চ্যান্সেলর তাঁর (সভাপতি) পদ বাতিল করতে পারবেন।

কিন্তু সভাপতি আবদুর রশিদকে কোনো প্রকার সুযোগ না দিয়েই তাঁকে বাদ দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে,চাকুরি দেওয়ার আশ্বাস দিয়ে ষ্ট্যাম্পে লিখিত দিয়ে এক প্রার্থীর কাছ থেকে দেড় লাখ টাকা ও আরেক প্রার্থীর কাছ থেকে চার লাখ টাকা নিয়েছেন অধ্যক্ষ আবদুর রহিম। এছাড়াও নানা আর্থিক নিয়মের অভিযোগে তাঁর এমপিও স্থগিত করা হয়েছিল। পরে মুচলেকা দিয়ে রক্ষা পান।

এ বিষয়ে অধ্যক্ষ আবদুর রহিম বলেন,তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের ফয়সালা হয়ে গেছে। সভাপতি আবদুর রশিদকে বাদ দেওয়ার বিষয়ে তিনি (অধ্যক্ষ) বলেন,তিনি (সভাপতি) সৎ হলেও বৃদ্ধ মানুষ। শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ তাঁকে বাদ দিয়েছেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী বলেন,‘অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সভাপতি আবদুর রশিদকে বাদ দেওয়া হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের বিষয়গুলো তাঁদের জানা ছিল না। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক
দশমিনা

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক

September 5, 2026
9
এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট
কলাপাড়া

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

September 5, 2026
6
পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
পটুয়াখালী

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

September 5, 2026
5
গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ
গলাচিপা

গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ

September 5, 2026
14
দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

September 5, 2026
2
রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন

September 5, 2026
5
Next Post
পঞ্চগড়ে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, তিন কারবারির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

পঞ্চগড়ে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, তিন কারবারির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In