• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, September 5, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক

দশমিনা প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 5, 2026
in দশমিনা, পটুয়াখালী
0
দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ২ জন আটক
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে দুইজন আটক হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টার বাড়ির সামনের সড়কে মিশুক গাড়িতে গরু ওঠানোর সময় তাদের আটক করা হয়।

আরো পড়ুন

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

আটকরা হলেন—উপজেলার দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল এবং একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে ওঠানোর সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং গরুটি কার—এ বিষয়ে জানতে চাইলে একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় দুইজনকে আটক করেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে দশমিনা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার জানান, তাঁদের গ্রামে কিছুদিন ধরে গরু চুরির প্রবণতা বেড়ে গেছে। তাই এলাকার লোকজন কোনো গাড়ি বা সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করেন। শনিবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় তাঁদের বাড়ির সামনে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে তিনি এলাকার কয়েকজনকে ফোন করে বিষয়টি জানান এবং আড়ালে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনজন লোক তাঁদের বাড়ি থেকে একটি গরু নিয়ে বের হয়ে মিশুক গাড়িতে ওঠানোর চেষ্টা করলে তাঁরা তাদের আটক করার চেষ্টা করেন। এ সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও একজন দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে থানায় খবর দিয়ে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক ব্যক্তিরা যাদের নাম বলেছেন, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তাঁর ভাষ্য, এসব চুরির ঘটনায় অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে।

আটক শাকিল জানান, তিনি দশমিনা সদর পূজাখোলা এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিপন, সাগর ও মনির তাঁকে একটি গরু আনতে যেতে হবে বলে জানান। পরে তিনি মিশুক গাড়ি নিয়ে তাঁদের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। গরুটি কার বা কোথা থেকে আনা হচ্ছে, তা তিনি জানতেন না বলে দাবি করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। এ সময় জাহাঙ্গীর, সাগর ও রিপন তাঁদের ফেলে পালিয়ে যান।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অপর আটক মনির জানান, তিনি মাছের ব্যবসা করেন। তাঁদের প্রতিবেশী জাহাঙ্গীর এসে একটি গরু আনতে হবে বলে তাঁকে জানান। পরে তিনি শাকিলের মিশুক গাড়িতে করে জাহাঙ্গীর, সাগর ও রিপনের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। রিপন, জাহাঙ্গীর ও সাগর একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু এনে মিশুক গাড়িতে ওঠানোর সময় স্থানীয় লোকজন তাঁকে ও শাকিলকে আটক করেন। এ সময় জাহাঙ্গীর, সাগর ও রিপন দৌড়ে পালিয়ে যান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনকে থানায় আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট
কলাপাড়া

এক মাসের ব্যবধানে কলাপাড়ার গভীর সমুদ্রে ফের ডাকাতির অভিযোগ, মাছ-জাল ও তেল লুট

September 5, 2026
5
পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
পটুয়াখালী

পটুয়াখালীতে ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

September 5, 2026
5
গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ
গলাচিপা

গলাচিপায় জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তিন শতাধিক তালবীজ রোপণ

September 5, 2026
11
দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

September 5, 2026
2
রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন
রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে জমি দখলের অভিযোগে শহিদুল গংয়ের বিরুদ্ধে মানববন্ধন

September 5, 2026
5
কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
কলাপাড়া

কলাপাড়ায় গঙ্গামতি সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

September 5, 2026
2

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In