• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, July 20, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

ঋণমুক্তির স্বপ্ন পূরণ—বোদায় ৫,৮৯০ কৃষকের হাতে মওকুফের সনদ, সঙ্গে সবুজের উপহার

সোহাগ হোসেন পঞ্চগড়

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 19, 2026
in সারাদেশ
0
ঋণমুক্তির স্বপ্ন পূরণ—বোদায় ৫,৮৯০ কৃষকের হাতে মওকুফের সনদ, সঙ্গে সবুজের উপহার
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পঞ্চগড়ের বোদা উপজেলায় ৫ হাজার ৮৯০ জন কৃষকের হাতে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষি ঋণ মওকুফের সনদপত্র তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের হাতে পাঁচটি করে মোট ২৯ হাজার ৪৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ঋণমুক্তির স্বস্তির পাশাপাশি সবুজের উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কৃষকরা।

রোববার (১৯ জুলাই) দুপুরে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘কৃষি ঋণ মওকুফ সনদপত্র প্রদান’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার কৃষক অংশ নেন।

আরো পড়ুন

পবিপ্রবির গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাঁধনের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা এবং রাজশাহী থেকে আগত শিল্পীদের গম্ভীরা পরিবেশনায় কৃষকবান্ধব বিভিন্ন সরকারি উদ্যোগ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবী এবং বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।

প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ ৫ হাজার ৮৯০ জন কৃষকের হাতে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষি ঋণ মওকুফের সনদ তুলে দেন। পাশাপাশি প্রত্যেক কৃষকের হাতে পাঁচটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। এতে মোট ২৯ হাজার ৪৫০টি চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে হাঁস ধরা, কলাগাছ খেলা, দড়ি টানাটানিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এসব খেলায় অংশ নিয়ে কৃষকরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন। ব্যতিক্রমধর্মী এ আয়োজন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।

আরও পড়ুন

পবিপ্রবির গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
সারাদেশ

পবিপ্রবির গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

July 19, 2026
2
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাঁধনের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত
সারাদেশ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাঁধনের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

July 19, 2026
2
ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

July 19, 2026
3
শুভসন্ধ্যা সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ
সারাদেশ

শুভসন্ধ্যা সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

July 7, 2026
6
নির্মাণকাজ বন্ধে অনিশ্চয়তায় কাউখালী পোস্ট অফিস, বাড়ছে জনভোগান্তি
সারাদেশ

নির্মাণকাজ বন্ধে অনিশ্চয়তায় কাউখালী পোস্ট অফিস, বাড়ছে জনভোগান্তি

July 7, 2026
2
আমতলীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস: স্বাবলম্বী হওয়ার গল্প শোনালেন উপকারভোগীরা
সারাদেশ

আমতলীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস: স্বাবলম্বী হওয়ার গল্প শোনালেন উপকারভোগীরা

July 6, 2026
3
Next Post
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাঁধনের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বাঁধনের সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In