• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

বাকেরগঞ্জে ১ কোটি টাকার কিচেন মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি

বেলাল হোসেন বাকেরগঞ্জ

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 15, 2026
in Uncategorized
0
বাকেরগঞ্জে ১ কোটি টাকার কিচেন মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সঙ্গীতা সিনেমা হল-সংলগ্ন নির্মাণাধীন কিচেন মার্কেট (কাঁচাবাজার) ভবনের নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদিও সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান এসব অভিযোগ অস্বীকার করে নির্মাণকাজের মান সন্তোষজনক বলে দাবি করেছে।

সরেজমিনে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরের ইউএলএলপি (ULLP) প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৯৯৯ টাকা ব্যয়ে নির্মিতব্য একতলা কিচেন মার্কেট ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

আরো পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশ ও নির্মাণসূচি অনুযায়ী এলসি (লোকাল ক্রাশিং) পাথর ব্যবহারের কথা থাকলেও সেখানে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। এছাড়া স্টিলের শাটারিংয়ের পরিবর্তে কাঠের শাটারিং ব্যবহার, শ্রমিকদের জন্য নির্ধারিত লেবার শেড নির্মাণ না করা, নিরাপত্তা সরঞ্জাম যেমন হেলমেট ও বুট সরবরাহ না করা এবং নির্মাণস্থলে নিরাপত্তা ব্যারিকেড না দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, নির্মাণসামগ্রী রাখার কারণে সাধারণ মানুষের চলাচলের পথও দখল হয়ে গেছে। একই সঙ্গে স্থানীয়দের দাবি, চলতি বছরের ৩০ জুলাইয়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান অগ্রগতির ভিত্তিতে কাজ শেষ হতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলটি অ্যান্ড পিই জয়েন্ট ভেঞ্চার (LT and PE JV) নামের একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

এদিকে সাংবাদিকরা নির্মাণস্থলে পৌঁছালে সংশ্লিষ্ট ঠিকাদার আব্দুল হালিম সেখান থেকে চলে যান বলে অভিযোগ রয়েছে। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,

“আমার লোক সেখানে আছে। আপনারা এসেছেন, আপনাদের যথাযথ সম্মান করা হবে। এ বিষয়ে পরে কথা বলব।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাকেরগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সোলায়মান বলেন,

“কিছু পাথর নিম্নমানের হতে পারে।”

তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন দাবি করেন,

“গুণগত মানসম্পন্ন নির্মাণসামগ্রী দিয়েই মার্কেটের নির্মাণকাজ চলছে। তবে কিছু ক্ষেত্রে আংশিক সমস্যা থাকতে পারে, যা পরবর্তীতে আর হবে না।”

বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন,

“নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগের বিষয়টি জেনেছি। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা প্রকল্পে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাই, অনিয়মের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
5
বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
Uncategorized

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

October 12, 2026
11
আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!
Uncategorized

আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!

October 12, 2026
3
পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Uncategorized

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 10, 2026
5
ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান
Uncategorized

ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান

October 10, 2026
5
আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ
Uncategorized

আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ

October 7, 2026
9
Next Post
অস্তিত্ব সংকটে রাঙ্গাবালীর কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

অস্তিত্ব সংকটে রাঙ্গাবালীর কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In