• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

অস্তিত্ব সংকটে রাঙ্গাবালীর কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

রাঙ্গাবালী প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 15, 2026
in Uncategorized
0
অস্তিত্ব সংকটে রাঙ্গাবালীর কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর রাঙ্গাবালীতে কাটাখালী খালটি জলজ আগাছা এবং নাম না জানা জলজ উদ্ভিদে ভরে গিয়ে প্রায় অস্তিত্ব হারানোর পথে। একসময় চার গ্রামের মানুষের নৌ-যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত খালটি এখন নৌকা-ট্রলার চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের গুরুত্বপূর্ণ এ খালটি পুনরুদ্ধার এবং পশ্চিম কাটাখালী বেড়িবাঁধে দ্রুত একটি স্লুইসগেট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ কাটাখালী খালটি খনন করা হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে পুরো খাল জলজ আগাছায় ঢেকে গেছে। অনেক স্থানে খালের অস্তিত্বই খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বর্ষা এলেই এলাকার কাঁচা সড়কগুলো কাদায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এখন খালপথই চার গ্রামের মানুষের একমাত্র ভরসা। কিন্তু খালটি আগাছায় বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াত, কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহন, এমনকি জরুরি রোগী হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আলম দফাদার বলেন, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে খারাপ রাস্তার কারণে উপজেলা হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অতিরিক্ত টাকা খরচ করে চিকিৎসা করাতে হয়েছে। খালটি চলাচলের উপযোগী থাকলে এত দুর্ভোগ হতো না। পশ্চিম কাটাখালী বেড়িবাঁধে একটি স্লুইসগেট নির্মাণ হলে এ সমস্যা অনেকটাই দূর হবে।

কাটাখালী বাজারের ব্যবসায়ী আল আমিন মৃধা বলেন, কাটাখালী একটি ঐতিহ্যবাহী বাজার। বর্ষা মৌসুমে কাঁচা রাস্তা দিয়ে দোকানের মালামাল আনা যায় না। আগে খালপথে নৌকায় মালামাল আনতাম। এখন আগাছার কারণে নৌকাও চলতে পারে না। এতে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্লুইসগেট নির্মাণ ও খাল পরিষ্কার না হলে বাজারের ব্যবসা আরও সংকটে পড়বে।

এলাকাবাসীর দাবি, পশ্চিম কাটাখালী বেড়িবাঁধে দ্রুত একটি স্লুইস গেট নির্মাণ এবং কাটাখালী খাল থেকে জলজ আগাছা অপসারণের উদ্যোগ নেওয়া হোক। এতে নৌ-যোগাযোগ পুনরায় সচল হবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষা মৌসুমে চার গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ্ আলম জানান, স্লুইসগেট নির্মাণ প্রকল্পের নকশা (ডিজাইন) অনুমোদিত হয়েছে এবং ব্যয় প্রাক্কলন (স্টিমেট) প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন পেলেই নির্মাণকাজ শুরু করা হবে।

দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা কাটাখালী খাল দ্রুত পুনরুদ্ধার ও স্লুইসগেট নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
5
বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
Uncategorized

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

October 12, 2026
11
আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!
Uncategorized

আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!

October 12, 2026
3
পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Uncategorized

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 10, 2026
5
ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান
Uncategorized

ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান

October 10, 2026
5
আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ
Uncategorized

আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ

October 7, 2026
9
Next Post
গুগলে ‘চোরের দল’ লিখলেই কেন ভেসে উঠছে আর্জেন্টিনার নাম

গুগলে ‘চোরের দল’ লিখলেই কেন ভেসে উঠছে আর্জেন্টিনার নাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In