• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, July 15, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

গলাচিপায় ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, ছাদের পলেস্তারা খসে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

আইয়ুব খান, গলাচিপা

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 15, 2026
in Uncategorized
0
গলাচিপায় ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন, ছাদের পলেস্তারা খসে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রায় ৩৩ বছর আগে নির্মিত বিদ্যালয় ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে কাটাখালী বাজারসংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত হয় মানিকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তীতে ১৯৯৩ সালের দিকে বর্তমান ভবনটি নির্মাণ করা হয়। ভবনটিতে তিনটি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভবনের ছাদ ও বিমের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে।

আরো পড়ুন

গুগলে ‘চোরের দল’ লিখলেই কেন ভেসে উঠছে আর্জেন্টিনার নাম

অস্তিত্ব সংকটে রাঙ্গাবালীর কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষ প্রস্তুত করতে গিয়ে দেখতে পান, ছাদের বিমের পলেস্তারা ভেঙে মেঝেতে পড়ে রয়েছে। পরে সকাল প্রায় ১১টার দিকে অফিস কক্ষে শিক্ষকরা অবস্থানকালে হঠাৎ করেই ছাদের আরেকটি অংশের পলেস্তারা খসে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এসব ঘটনায় কেউ হতাহত হননি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফিরোজ শাহ বলেন, “যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

সহকারী শিক্ষিকা শারমিন আক্তার জানান, বাইরে থেকে ভবনটি স্বাভাবিক মনে হলেও ভেতরের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন আতঙ্কের মধ্যেই পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের কারণে পাশের একটি টিনশেড কক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। এছাড়া বিদ্যালয়ে টিউবওয়েল না থাকায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে এবং টিনশেড কক্ষ থেকে প্রায়ই ফ্যানসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনাও ঘটে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুনিয়া ও আবদুল্লাহর ভাষায়, “ছাদের পলেস্তারা খসে পড়ায় আমরা ভয় পাই। আমরা নিরাপদ নতুন ভবনে পড়তে চাই।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বাচ্চু বলেন, “দীর্ঘদিন ধরে ভবনটির বিভিন্ন অংশে সমস্যা দেখা দিচ্ছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করা জরুরি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর একজন সহকারী প্রকৌশলীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ দুটি কক্ষ বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে পাশের দুটি কক্ষ ও একটি টিনশেডে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শ্রেণি কার্যক্রম সচল রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একটি টিনশেড নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে।”

আরও পড়ুন

গুগলে ‘চোরের দল’ লিখলেই কেন ভেসে উঠছে আর্জেন্টিনার নাম
Uncategorized

গুগলে ‘চোরের দল’ লিখলেই কেন ভেসে উঠছে আর্জেন্টিনার নাম

July 15, 2026
2
অস্তিত্ব সংকটে রাঙ্গাবালীর কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি
Uncategorized

অস্তিত্ব সংকটে রাঙ্গাবালীর কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

July 15, 2026
2
বাকেরগঞ্জে ১ কোটি টাকার কিচেন মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি
Uncategorized

বাকেরগঞ্জে ১ কোটি টাকার কিচেন মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি

July 15, 2026
3
বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর গঙ্গামতি সৈকত থেকে জেলের মরদেহ উদ্ধার
Uncategorized

বজ্রপাতে নিখোঁজের দুই দিন পর গঙ্গামতি সৈকত থেকে জেলের মরদেহ উদ্ধার

July 15, 2026
3
পটুয়াখালীতে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে ঘোষিত কর্মসূচি পালন হয়নি
Uncategorized

পটুয়াখালীতে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবিতে ঘোষিত কর্মসূচি পালন হয়নি

July 15, 2026
7
পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
Uncategorized

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

July 15, 2026
2
Next Post
বাকেরগঞ্জে ১ কোটি টাকার কিচেন মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি

বাকেরগঞ্জে ১ কোটি টাকার কিচেন মার্কেট নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দাবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In