• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

কলাপাড়ার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 8, 2026
in Uncategorized
0
কলাপাড়ার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে উৎসবের আমেজ
0
SHARES
83
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে ঘিরে পুরো পৌর শহরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য এই নির্বাচন সামনে রেখে শহরজুড়ে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন সড়ক। প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা। তবে উৎসবের এই আবহের মাঝেই ভোটার তালিকায় শত শত ‘ভুয়া ভোটার’ অন্তর্ভুক্তির অভিযোগ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ব্যবসায়ীদের অভিযোগ, ভোটার তালিকায় এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের দৃশ্যমান কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। এছাড়া বিভিন্ন দোকানের কর্মচারী ও অব্যবসায়ী ব্যক্তিদেরও ভোটার করা হয়েছে বলে দাবি উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের ভাষ্য, এ ধরনের ভোটারের সংখ্যা কয়েকশ’ ছাড়িয়ে যেতে পারে। তারা এ জন্য বর্তমান কমিটিকে দায়ী করছেন।

আরো পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

জানা গেছে, ২০১৫ সাল থেকে নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। আগামী ১০ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৭৮ জন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সমিতির ১২টি পদের মধ্যে ১০টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দপ্তর সম্পাদক পদে মো. খালেক খান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদ উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজমুল ইসলাম ও শফিকুল হক পনির। সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মো. নিজাম উদ্দিন ও মো. রেহান উদ্দিন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাজুল ইসলাম (আজাদ), রহিমুল হক হিরা ও শওকত হোসেন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ মুহাম্মদ রাসেল ও জহিরুল হক বাবু। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদস্য পদেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা। ভোটারদের অনেকেই বলছেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও সমিতির উন্নয়নে কাজ করতে পারবেন—এমন নেতৃত্বকেই তারা বেছে নিতে চান।

তবে ভোটার তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনেক ব্যবসায়ী বলেন, যাদের দৃশ্যমান ব্যবসা নেই কিংবা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী, তারা কীভাবে ভোটার হলেন সেটি বড় প্রশ্ন। তাদের মতে, এমন অনিয়ম ব্যবসায়ী সমাজের জন্য ক্ষতিকর এবং সংগঠনের পেশাদারিত্ব নষ্ট করবে।

কলাপাড়ার সাংস্কৃতিক সংগঠক ও নাগরিক সমাজের প্রতিনিধি মোস্তফা জামান সুজন বলেন, “এবারের ভোটার তালিকায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে। ট্রেড লাইসেন্সের পাশাপাশি দৃশ্যমান ব্যবসা থাকলেই কেবল একজন ব্যক্তি ভোটার হওয়ার যোগ্য। অন্যথায় প্রকৃত ব্যবসায়ীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।”

এ বিষয়ে নির্বাচন কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। তবে ভুয়া ভোটার নিয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নির্বাচন সামনে রেখে এখন ব্যবসায়ীদের প্রত্যাশা—সব বিতর্ক ও অভিযোগের অবসান ঘটিয়ে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।

আরও পড়ুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
5
বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
Uncategorized

বাকেরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

October 12, 2026
11
আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!
Uncategorized

আমতলীতে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করনে অভিযান!

October 12, 2026
3
পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Uncategorized

পটুয়াখালীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

October 10, 2026
5
ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান
Uncategorized

ছেলের অবহেলায় অসহায় মা, ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. নোমান

October 10, 2026
5
আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ
Uncategorized

আমতলীতে নদীতে জাল-খুঁটি অপসারণে গিয়ে জেলে নিখোঁজ

October 7, 2026
9
Next Post
উত্তাল সাগরে ট্রলারডুবি: ১২ জেলে উদ্ধার, নিখোঁজ ২

উত্তাল সাগরে ট্রলারডুবি: ১২ জেলে উদ্ধার, নিখোঁজ ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In