শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে সরকারি বিএম কলেজ, বরিশালের উপাধ্যক্ষ ও সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলামকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ বেতন ও বেতনক্রমে এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় তিনি প্রচলিত বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ আদেশে স্বাক্ষর করেন।








