• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে জেলেদের চাল পেয়েছেন অন্য পেশার ব্যক্তিরা!

notesofatik by notesofatik
October 8, 2025
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে জেলেদের চাল পেয়েছেন অন্য পেশার ব্যক্তিরা!
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে মা ইলিশ রক্ষায় সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির বিশেষ বরাদ্দের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

প্রকৃত জেলেদের চাল না দিয়ে স্বজনপ্রীতি, বিত্তবান ও জেলে পেশার সঙ্গে জড়িত না এমন ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃত জেলেরা।

আরো পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

কালাইয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে,আজ বুধবার এই ইউনিয়নের নয়শ জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। এ উপলক্ষে ইউপি সদস্যদের মাধ্যমে তালিকাভূক্ত জেলেদের একদিন আগেই চাল নেওয়ার কার্ড সরবরাহ করা হয়।

কিন্তু তালিকাভুক্ত অনেক জেলেই চাল পায়নি। তাঁদের অভিযোগ, নিবন্ধিত জেলে না,এমন ব্যক্তিদের মাঝে চাল দেওয়া হয়েছে। যাঁরা অন্য পেশায় জড়িত।

চরকালাইয়া গ্রামের জেলে মো. এনামুল বলেন,‘তিনি একজন প্রকৃত জেলে। নদীতে মাছ ধরে সংসার চালান।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শৌলা গ্রামের মো. শাহাবুদ্দিন হাওলাদার (৬৩) বলেন, ‘শিশু বয়স থেকেই জেলে পেশার সঙ্গে জড়িত। তিনি সরকারিভাবে নিবন্ধিত একজন জেলে। এই পেশার ওপর নির্ভরশীল তাঁর পরিবার। কিন্তু তাঁরা চাল পান না। ২১ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ। কিভাবে সংসার চলবে সেই চিন্তায় কোনো কিছু ভালো লাগে না।’ তিনি আরও বলেন, ওই গ্রামে অন্তত আরও ২০ জন নিবন্ধিত জেলে আছে,যাঁরা চাল পান না।

ওই গ্রামের নিবন্ধিত জেলে আবদুর রহমান (৪২), মো. ফিরোজ (৪০), আবদুল মন্নান (৪০), মো. জাফর হাওলাদার (৩৮) অভিন্নভাবে বলেন,‘তাঁরা জেলে হয়ে চাল পান না। অথচ ইউপি সদস্যদের কাছের লোকেরা চাল পায়। তাঁরা এই অনিয়মের বিচার কার কাছে দিবেন?’

সরেজমিনে দেখা গেছে,পূর্ব কালাইয়া গ্রামের মো. হাবিবুল্লাহ (৪০), মো. নিজাম (৩৫) ও মো. জলিল হাওলাদার (৫০) নামের তিন ব্যক্তি অটোরিকশায় করে ২৫ কেজি করে মোট আটজনের ২০০ কেজি চাল নিয়ে বাড়ি ফিরছেন। তাঁদের কেউ জেলে না। কিভাবে চাল পেলেন এমন প্রশ্নের জবাব না দিয়ে তাঁরা চলে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, কালাইয়া বন্দরের কবরস্থান এলাকার বাসিন্দা মো. হারুন মিয়ার এক মেয়ে ঝুমুর আক্তারকে জেলেদের চাল দেওয়া হয়েছে। হারুন পেশায় একজন শ্রমিক। ওই পরিবারের কেউ জেলে পেশার সাথে জড়িত না।

একই এলাকার মো. মনির, মো. সালাম, আদর্শ গ্রামের কাঠ ব্যবসায়ী ছোট মনির জেলেদের নামের চাল পেয়েছেন। তাঁরা কেউ-ই জেলে না।

কালাইয়া এলাকার মো. শাহজাহান হাওলাদার বলেন, ‘ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে যাঁরা জেলে না, আওয়ামী লীগের কর্মী এমন ব্যক্তিদের চাল দেওয়া হত। গত বছরের ৫ আগষ্টের পর ইউপি চেয়ারম্যান পলাতক হলেও তাঁর দোসর ইউপি সদস্যরা এখনও বহাল তবিয়তে আছেন। তাঁরা প্রশাসনকে ভুল বুঝিয়ে সেই প্রথা এখনও চালু রেখেছেন। এতে প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কালাইয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার বলেন, ‘তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরাই চাল পেয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, ‘জেলেদের চাল অন্য পেশার কেউ পাওয়ার সুযোগ নাই। এমন অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানা গ্রেপ্তার

September 6, 2026
81
দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
7
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
8
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
4
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
4
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
11
Next Post
কলাপাড়ায় নামেই মহিলা মার্কেট, ২২ দোকানের সবই পুরুষের দখলে

কলাপাড়ায় নামেই মহিলা মার্কেট, ২২ দোকানের সবই পুরুষের দখলে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In