• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি কৃষিতে বিপ্লব: কাউখালীতে দৃষ্টান্ত গড়লেন ছাত্রদল নেতারা

রিয়াদ মাহমুদ সিকদার

notesofatik by notesofatik
July 3, 2026
in সারাদেশ
0
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology
কাউখালী প্রতিনিধিঃ লেখাপড়া আর রাজনীতির চেনা গণ্ডি পেরিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলার একদল তরুণ রাজনৈতিক কর্মী। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে এবং চাকুরির পেছনে না ছুটে নিজেদের স্বাবলম্বী করতে তারা বেছে নিয়েছেন আধুনিক কৃষি।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার উজিয়াল খান মৌজায় প্রায় দুই একর জমিতে যৌথভাবে এক সমন্বিত খামার গড়ে তুলেছেন কাউখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, যুগ্ম আহ্বায়ক জয়দেব রায়, গোলাম রব্বানী, কাউখালী সরকারি কলেজের সাবেক আহ্বায়ক সজল হোসেন ইমরান এবং সাবেক সদস্য সচিব মীর ফয়সাল ইমতিয়াজ । 

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

তাদের এই খামারে শোভা পাচ্ছে গ্রীষ্মকালীন লাউ, করলা, পেঁপে, কলা, কুমড়া, ঢেঁড়স, কাঁকরোলসহ হরেক রকমের শাকসবজি। পাশাপাশি রয়েছে মাছ চাষের ঘেড়। ইতিমধ্যে এই খামার থেকে তারা প্রায় ৩০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। তরুণদের এমন অনন্য উদ্যোগ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও প্রশংসার সৃষ্টি করেছে। 

তরুণ কৃষি উদ্যোক্তা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন বলেন,আমরা শুধু রাজনীতি বা পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকে অলস সময় পার করতে চাইনি। আমাদের মূল উদ্দেশ্য হলো—বাইরে বাজে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি যে কৃষি কাজ করে সফল হওয়া সম্ভব, আমরা সেটাই প্রমাণ করতে চেয়েছি। ইতিমধ্যে আমাদের খামার থেকে প্রথম দিকেই প্রায় ৩০ হাজার টাকা আয় হয়েছে। আশা করছি, নিজেদের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে এটিকে আরও বড় বাণিজ্যিক খামারে রূপান্তর করতে পারব। আমাদের দেখে যেন অন্য বেকার যুবকেরাও অনুপ্রাণিত হয়, এটাই আমাদের চাওয়া। 

উপসহকারী কৃষি অফিসার মাইনুল হুদা 

বলেন, শুরু থেকেই আমি এই তরুণদের জমি নির্বাচন, মাটির গুণাগুণ পরীক্ষা এবং কোন সময়ে কোন ফসল ভালো ফলবে, সে বিষয়ে মাঠপর্যায়ে পরামর্শ দিয়ে আসছি। তরুণদের এই দলটির কাজের প্রতি দারুণ আগ্রহ রয়েছে। তারা নিয়মিত আমাদের পরামর্শ নিচ্ছেন এবং আধুনিক পদ্ধতি অনুসরণ করছেন। তাদের এই সমন্বিত খামারে লাউ, করলা ও পেঁপের ফলন বেশ চমৎকার হয়েছে। রোগবালাই দমনে আমরা তাদের ফেরোমন ফাঁদসহ পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছি। 

কাউখালী উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, 

শিক্ষিত তরুণরা যখন কৃষিতে এগিয়ে আসে, তখন তা পুরো সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে আমরা এই তরুণ উদ্যোক্তাদের বীজ, সার এবং প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করেছি। তারা প্রমাণ করেছে যে, সদিচ্ছা থাকলে যেকোনো পেশাতেই সফল হওয়া সম্ভব। এই খামারটি উপজেলার বেকার সমস্যা সমাধানে এবং নিরাপদ সবজি উৎপাদনে একটি রোল মডেল হিসেবে ভূমিকা রাখবে। আমরা আগামীতেও তাদের এই পথচলায় সব ধরনের কারিগরি ও সরকারি সহযোগিতা বজায় রাখব। তরুণদের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং এলাকার অন্য যুবকদেরও কৃষিতে উদ্বুদ্ধ করবে।

 

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

 

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
2
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
0
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
1
পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সারাদেশ

পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

October 14, 2026
3
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য

October 14, 2026
10
নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সারাদেশ

নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

October 13, 2026
7
Next Post

দক্ষিণে বাতাবি লেবু চাষে কৃষি উদ্যোক্তার সবুজ বিপ্লব ; দশমিনায় কৃষি খামারে বাতাবি লেবুর বাম্পার ফলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In