• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 3, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

পটুয়াখালীতে হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে চারা বিতরণ

notesofatik by notesofatik
June 10, 2026
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
পটুয়াখালীতে হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে চারা বিতরণ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের উন্নয়ন এবং আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে পটুয়াখালীতে অসচ্ছল শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বৃক্ষরোপণ কাজে অসচ্ছল শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্তকরণ প্রকল্প-২০২৬’-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়।

​বুধবার (১০ জুন) সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী ডিজিটাল স্মার্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা’ এই চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

আরো পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি, সোনালী ব্যাংকের সাবেক এজিএম ও হাজীখালীর কৃতি সন্তান, বিশিষ্ট মানবতাবাদী ব্যক্তিত্ব মো. আবুল হাশেম। তিনি হাজীখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, লেবু ও জামসহ চার শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

হাজীখালী ডিজিটাল স্মার্ট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিস্ট সমাজসেবক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, সাবেক সমাজসেবা কর্মকর্তা অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুস সালাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো.ফখরুল ইসলাম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ভলেন্টিয়ার প্রধান মো. রাশিদুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল হাশেম বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই। গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে বায়ুদূষণ কমায়, পরিবেশ এবং মানুষের অস্তিত্ব রক্ষা করে। এছাড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও গাছ বড় ভূমিকা রাখে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

​তিনি আরও বলেন, গাছ আমাদের ফলমূল ও ঘরবাড়ি তৈরির উপকরণ সরবরাহ করার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে, জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে বেশি বেশি করে গাছের চারা রোপণ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​চারা রোপণে সাধারণ মানুষকে সচেতন ও উদ্যোগী করার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজক সংস্থা থেকে জানানো হয়।

আরও পড়ুন

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
4
দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা
দুমকি

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

September 3, 2026
4
কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
6
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
5
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
3
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
Next Post
মহিপুরে দেড় কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

মহিপুরে দেড় কেজি গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In