• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দুমকি

‎​বেড়িবাঁধ সংরক্ষণের দাবিতে দুমকিতে এলাকাবাসীর মানববন্ধন

notesofatik by notesofatik
June 10, 2026
in দুমকি, পটুয়াখালী
0
‎​বেড়িবাঁধ সংরক্ষণের দাবিতে দুমকিতে এলাকাবাসীর মানববন্ধন
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা বুদ্ধিজীবি মার্কেটের মসজিদ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধটি সংরক্ষণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎​বুধবার (১০ জুন) সকালে বেড়িবাঁধের ওপর কার্তিকপাশা গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আরো পড়ুন

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ

তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি

‎মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। এতে উপস্থিত ছিলেন ২নং লেবুখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার শিকদার, ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল, স্কুল শিক্ষক মো: সোহরাব হোসেন, মো: রফিকুল ইসলাম, পল্লী চিকিৎসক হারুন অর রশীদ, সাংবাদিক পারভেজ মাহমুদ, ফয়সাল আজাদ, মাসুদ প্যাদা, জাকির হোসেন, রিপন হাওলাদার, তসলিম মাহমুদ তুষার প্রমুখ।

‎মানববন্ধনে বক্তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, কার্তিকপাশা মসজিদের সংলগ্ন এই বাঁধটি কোনো সাধারণ মাটির বাঁধ নয়, এটি এই এলাকার মানুষকে বাঁচানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎২০০৭ সালের ১৫ই নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’-এর ভয়াবহ স্মৃতি স্মরণ করে বক্তারা বলেন, ‘‘সিডরের পর আমাদের লেবুখালী ইউনিয়নের বহু গ্রাম প্লাবিত হয়েছিল। রাস্তাঘাট, বাড়িঘর, স্কুল ও মসজিদ পানিতে তলিয়ে গিয়েছিল। এমনকি গ্রামের মানুষের ঘরে চুলা জ্বালানোর মতো অবস্থা ছিল না, সবখানে পানি উঠে গিয়েছিল। এরপরই পানি উন্নয়ন বোর্ড এই রক্ষাকবচ বেড়িবাঁধটি নির্মাণ করে।’’

‎​বক্তারা অভিযোগ করেন, বর্তমানে কিছু স্বার্থান্বেষী ও কুচক্রী মহল এই গুরুত্বপূর্ণ বাঁধটি কেটে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। বাঁধটি কাটা হলে পুরো এলাকা আবারও চরম ঝুঁকিতে পড়বে।

‎বক্তারা আরও জানান, ‘‘বাঁধ কাটার কোনো প্রয়োজন নেই। বাঁধের ভেতরে কিছু অভ্যন্তরীণ অন্তরায় বা পকেট বাঁধ রয়েছে এবং বিকল্প খাল ও স্লুইসগেট রয়েছে। এই বিকল্প খাল ও স্লুইস গেটগুলো সঠিকভাবে সংস্কার ও পুনর্খনন করলেই পানি নিষ্কাশনের সমস্ত সমস্যার সমাধান সম্ভব। তাই কোনো অবস্থাতেই মূল বেড়িবাঁধটি না কেটে বিকল্প পথগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।’’

আরও পড়ুন

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ
গলাচিপা

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ

September 4, 2026
4
তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি
পটুয়াখালী

তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি

September 4, 2026
8
জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা
পটুয়াখালী সদর

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

September 4, 2026
7
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
7
দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
18
Next Post
পটুয়াখালীতে হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে চারা বিতরণ

পটুয়াখালীতে হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে চারা বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In