• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, July 21, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

জমিজমা হাতিয়ে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হলো বিধবা অশীতিপর ফাতেমাকে

ঘুরছেন দ্বারে দ্বারে

notesofatik by notesofatik
October 5, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
জমিজমা হাতিয়ে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হলো বিধবা অশীতিপর ফাতেমাকে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: বিধবা, অশীতিপর এই বৃদ্ধা এখন কোথায় যাবেন। পুরো নাম মোসাম্মৎ ফাতেমা বেগম। বয়সের ভারে ন্যুয়ে পড়েছেন। বসলে উঠতে পারেন না। উঠলে বসতে পারেন না। অন্যের সহায়তা নিতে হয়। ৯২ বছর বয়সী এই অসহায় মানুষটিকে ১৭দিন আগে এক রাতে বসতঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। একমাত্র ছেলে ইব্রাহীম ও নাতি ইমরান, সুমাইয়াসহ কয়েকজনে তাড়িয়ে দেয় বলে বৃদ্ধার অভিযোগ। সে এ ঘটনার প্রতিকার চেয়ে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এখানেই শেষ নয়। এর আগে এ বছরের মে মাসের মাঝামাঝি সময় ডাক্তার দেখানোর কথা বলে নাতি ইমরাণসহ তার সহযোগিরা কলাপাড়া পৌরশহরের একটি আবাসিক হোটেলে নিয়ে রাখে। সেখানে আটকে চিকিৎসার টাকা দেওয়া হবে। ওই টাকা ব্যাংকে তার একাউন্টে জমা রাখা হবে-এমনসব বলে সহায়-সম্বল বলতে ১৩ শতক জমি হেবা দলিল করে নেয়া হয়। নাতি ইমরান নিজের নামে এ দলিল সম্পাদন করে নেয়। অসহায় এই বিধবা বৃদ্ধার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে। এক ছেলে ও পাঁচ মেয়ের মা। ৯৪ সালে স্বামী আব্দুল লতীফ মারা গেছেন। তারপরও একমাত্র ছেলের সংসারে পরেছিলেন। সংসারের কাজকর্ম সাধ্যমতো করতেন। হাঁসমুরগি পালন করতেন। একটা পুকুর ছিল। ছিল কয় শতক চাষের জমি। তবে নিগ্রহ চলত তার ওপর। এখন মানুষটি দুচোখে সব অন্ধকার দেখছেন। জানালেন আজ সকালে মুড়ি আর চিনি খেয়েছেন। ভাত ঠিকমতো জোটে না। অসহায়ত্ব যেন জাপটে ধরেছে।

আরো পড়ুন

দশমিনায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের জন্য এ মামলা – কাফি

ফাতেমা জানান, তার ভাইয়ের ছেলে রহিমও এ কাজে জড়িত ছিল। পাঁচ মেয়ের একজন খাদিজা বেগম জানতে পেরে ৯৯৯ কল করে পুলিশের সহায়তায় হোটেল থেকে মায়ের খোঁজ পায়। কিন্তু দলিল ঠিকই করে নেওয়া হয়। দলিলে চার শতক নাল জমি ৯০ হাজার ও ৯ শতক পুকুর ১১ লাখ ৬০ হাজার মোট ১২ লাখ ৫০ হাজার মূল্য দেখানো হয়েছে। দলিলটি সম্পন্ন করা হয় ২২ মে-২০২৫। যার নম্বর ২২৮১। কিন্তু জীবনের যে কয়দিন বাঁচবেন একয় দিনের চিকিৎসা খরচ তো দূরের কথা কোন ধরনের টাকাপয়সা না দিয়ে বৃদ্ধা মানুষটির ওপর চরম অমানবিকতা চালানো হয়। ঠিকমতো খাওয়া-দাওয়া থেকে বঞ্চিত করা হয়। গালমন্দ করা হয়, এমনকি শারীরিকভাবেও হেনস্থা করা হয়। এসব বলে চোখের পানি ছেড়ে দেন বয়োবৃদ্ধা ফাতেমা বেগম। এক পর্যায়ে ১৭দিন আগের এক রাতে ঘরবাড়ি থেকে পাষন্ড ছেলে ও নাতিরা বেড় করে দেয়। রাতের বেলা একই উঠোনের পাশে মেয়ে খাদিজা বেগমের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় বেড়ার উপরে পড়ে গেলে মেয়ে খাদিজার ঘরের এক নাতি তাঁকে (নানিকে) ঘরে তুলে নেন। খাদিজার সংসারেও অভাব অনটন রয়েছে। এখন আর চলতে পারেন না। বৃদ্ধা মাকে নিয়ে এমনসব অমানবিক বর্বরতার বিচার চেয়ে ঘুরছেন দ্বারে দ্বারে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আজ রবিবার দুপুর বেলা অনেক কষ্টে কলাপাড়া প্রেসক্লাবের তিন তলায় গিয়ে এসব বলে ঘন্টাব্যাপী কান্না জড়ানো কন্ঠে বৃদ্ধা এই মানুষটি তার আশ্রয়স্থল ও ভরণ-পোষণের কী কবে এমন আকুতি জানিয়ে কান্না জুড়ে দেন। মেয়ে খাদিজা জানান, তার মাকে ভুল বুঝিয়ে তার জমিটুকু হাতিয়ে নিয়ে বসতঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এর আইনি প্রতিকার চেয়েছেন।

অভিযুক্ত ছেলে ইব্রাহিম হাওলাদার জানান, তার বোন খাদিজা বেগম ষড়যন্ত্র করে তার মাকে তাঁদের ঘর থেকে বের করে নিয়ে গেছে। এছাড়া দীর্ঘদিন তিনি তার মায়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন। ভরণপোষণে ধারদেনায় নিঃস্ব হয়ে গেছেন। এ কারণে তার মা ফাতেমা বেগম নিজে স্বেচ্ছায় ওই জমির দলিল দিয়েছেন। তিনি যদি দোষী থাকেন তাইলে যে কোন বিচার মাথা পেতে নিবেন বলেও মন্তব্য করেন ইব্রাহিম হাওলাদার। তিনিও এর সুষ্ঠু তন্ত দাবি করেন। ইব্রাহিম এও বলেন খাদিজা নিজেও কিছু জমি দলিল করে নিয়েছে।

মহিপুর থানার এসআই লিটন জানান, ওই বৃদ্ধা মহিলার আবেদনটি তার ওপর হাওলা করা আছে। তিনি আজকে (রবিবার) সন্ধ্যার পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন। তবে এলাকার কিছু সচেতন লোকজন দাবি করেছেন যে, দুই ভাইবোনের দ্বন্ধে এই বৃদ্ধা মহিলা চরম বিপাকে পড়েছেন।

আরও পড়ুন

দশমিনায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
দশমিনা

দশমিনায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

July 21, 2026
3
রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের জন্য এ মামলা – কাফি
কলাপাড়া

রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের জন্য এ মামলা – কাফি

July 21, 2026
8
দশমিনায় মাসিক ও আইনশৃঙ্খলা সভা
দশমিনা

দশমিনায় মাসিক ও আইনশৃঙ্খলা সভা

July 21, 2026
3
বাউফল উপজেলার একাধিক জাল নোট মামলার আসামি জালনোট সহ দশমিনায় গ্রেফতার
বাউফল

বাউফল উপজেলার একাধিক জাল নোট মামলার আসামি জালনোট সহ দশমিনায় গ্রেফতার

July 21, 2026
3
বিদ্যালয়ের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
কলাপাড়া

বিদ্যালয়ের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা কাফিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

July 21, 2026
5
প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ কৃষকের মৃত্যু, কাদাপানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ
কলাপাড়া

প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ কৃষকের মৃত্যু, কাদাপানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ

July 20, 2026
105
Next Post
বরিশালে জামায়াতের সমর্থন নাই : এবিএম মোশাররফ হোসেন

বরিশালে জামায়াতের সমর্থন নাই : এবিএম মোশাররফ হোসেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In