উত্তম গোলদার, মির্জাগঞ্জ: “নিজের সচেতনতাই পরিবার ও সমাজের সুরক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাবাসীকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা করেছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ শনিবার(৬ জুন) সকাল দশটায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সচেতনতামূলক র্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি পরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রাসেল মুন্সী।
উপজেলা মেডিকেল অফিসার( আরএমও) ডাঃ মু. উমর ফারক জাবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম রনি,মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান,মেডিকেল অফিসার এইচ এম ডাঃ আশ্রাফ-উল-মাসুদ, মেডিকেল অফিসার ডাঃ তিথী- রানী ও সাংবাদিক মোঃ কামরুজ্জামান বাঁধন প্রমূখ। জনসচেতন সৃষ্টির লক্ষ্যে উপজেলাবাসীকে মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পক্ষ থেকে বলা হয়, ১৯৬০ সালে ডেঙ্গুরোগ ধরা পরে। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসা-বাড়ির ভেতরে এবং বাহিরে যত্রতত্র পড়ে থাকা বিভিন্ন পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে।
এ ছাড়াও পানির ট্যাংক, নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চা, অব্যবহৃত বালতি, ড্রাম, পানি রাখার মটকা, ফুলের টব, ইত্যাদি স্থানে ৩ দিনের বেশি পানি জমতে দেবেন না। বাড়ির ছাদ, দুই দালানের মাঝে স্যাঁতসেঁতে করে রাখবেন না। বাড়ির আশপাশে ঝোপঝাড় এবং আঙিনা পরিষ্কার রাখার পরামর্শ দেয়া ও সচেতনতামূলক পরামর্শ দেয়া হয়।









