• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

ডিবি পরিচয়ে ফোন, সাংবাদিকের বাবার কাছ থেকে ৭৬ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

notesofatik by notesofatik
June 2, 2026
in পটুয়াখালী, বাউফল
0
ডিবি পরিচয়ে ফোন, সাংবাদিকের বাবার কাছ থেকে ৭৬ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশের কর্মকর্তা পরিচয়ে ফোন করে এক সাংবাদিকের বাবার কাছ থেকে ৭৬ হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী মো. বজলুর রহমান (৬১) বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছিলেন বজলুর রহমান। এ সময় ০১৩০৪০৩৭৮২৪ নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা ‘সাইদুল ইসলাম’ পরিচয় দেন। তিনি দাবি করেন, বজলুর রহমানের ছেলে ও ‘আজকের পত্রিকা’র বাউফল উপজেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান তুষারকে ম্যাজিস্ট্রেট জরিমানা করেছেন এবং জরুরি ভিত্তিতে টাকা পাঠাতে হবে।

আরো পড়ুন

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

ছেলের বিপদের কথা শুনে আতঙ্কিত হয়ে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই প্রতারকের কথায় বিশ্বাস করেন বজলুর রহমান। পরে প্রতারক চক্রের দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ ব্যক্তিগত নম্বরে কয়েক দফায় মোট ৭৬ হাজার ২৫০ টাকা পাঠিয়ে দেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

লেনদেনের তথ্য অনুযায়ী, বিকাশের ০১৭৮৫৯৩৩০৩৪ নম্বরে ৮ হাজার ১৮০ টাকা, ০১৬২৬৫২৫৪১৩ নম্বরে ১৮ হাজার ৩৬০ টাকা এবং নগদের ০১৭৪৪৯২৩৫২১ নম্বরে তিন দফায় ৮ হাজার ১২০ টাকা, ১৪ হাজার ২০০ টাকা ও ২৭ হাজার ৪০৫ টাকাসহ মোট ৭৬ হাজার ২৫০ টাকা পাঠানো হয়।

টাকা পাঠানোর পর সন্দেহ হলে বজলুর রহমান কথিত ডিবি কর্মকর্তার নম্বরে পুনরায় যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে ছেলের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, এমন কোনো ঘটনা ঘটেনি। তখন তিনি প্রতারণার বিষয়টি নিশ্চিত হন।

এ ঘটনায় গত ১ জুন বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৭) দায়ের করা হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা
পটুয়াখালী সদর

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

September 4, 2026
1
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
6
দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
17
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
13
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
Next Post
মির্জাগঞ্জে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের ২২তম শাখার উদ্বোধন

মির্জাগঞ্জে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্রের ২২তম শাখার উদ্বোধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In