• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, October 26, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

একমাত্র খেয়াঘাটে স্বঘোষিত ভাড়া ১০ টাকা; যাত্রীরা জিম্মি 

কলাপাড়ায় সোনাতলা নদীর তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা!

notesofatik by notesofatik
June 2, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
একমাত্র খেয়াঘাটে স্বঘোষিত ভাড়া ১০ টাকা; যাত্রীরা জিম্মি 
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরো পড়ুন

মরহুম সাংবাদিক সোহরাব হোসেনের স্মরণে পটুয়াখালী প্রেস ক্লাবে দোয়া অনুষ্ঠিত

গলাচিপায় পটকা বিস্ফোরণে শিক্ষার্থীর ডান হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় সোনাতলা নদী পারাপারে তেগাছিয়া খেয়াঘাটে যাত্রীদের জিম্মিদশার অবসান ঘটেনি। গত ছয় বছর ধরে যাত্রীরা জিম্মি হয়ে আছেন। জুলুমবাজ চক্র খেয়া ভাড়া আদায়ের নামে যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকা করে অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে। গেল ছয় বছরে এই খেয়ার ভাড়া আদায়কারী যাত্রীদের কাছ থেকে অন্তত ৪৩ লাখ টাকা অতিরিক্ত হাতিয়ে নিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় জুলুমবাজচক্রের চাঁদা আদায়ের এই সিস্টেমকে সচল রেখেছেন আরেক রাজনৈতিক দলের অনুসারিরা। জনপ্রতি পাঁচ টাকা আদায় করার কথা থাকলে এই খেয়াটিতে বছরের পর বছর আদায় হচ্ছে ১০টাকা। আবার ঈদ-কোরবানি কিংবা সন্ধ্যার পরে আদায় হচ্ছে ২০ টাকা করে। এছাড়া খেয়াটি পার হতে গেলে পরিচালনাকারীর ইচ্ছামতো এক পার থেকে অন্য পারে যেতে হয়। এনিয়ে কথা বললে লঞ্ছিত করা হয় যাত্রীদের। এমনকি এক শিক্ষককে গেল বছর মারধর পর্যন্ত করা হয়েছে। এই খেয়াটির নিয়ন্ত্রণ করছেন স্থানীয় গোলবুনিয়া গ্রামের গাজীবাড়ির একটি চক্র। এচক্রের কারণে বর্তমান সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে।
খেয়ার চালকের দেওয়া তথ্যমতে, সোনাতলা নদী পারাপার হয়ে ওই পথে প্রতিদিন গড়ে অন্তত চারশ’ মানুষ খেয়া পারাপার হয়। প্রত্যেক যাত্রীর কাছ থেকে পাঁচ টাকা করে অতিরিক্ত আদায় করা হলে দৈনিক অতিরিক্ত হাতিয়ে নেওয়া হচ্ছে অন্তত দুই হাজার টাকা। মাসে ৬০ হাজার, বছরে কমপক্ষে সাত লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চাঁদাবাজ ওই চক্রটি। এভাবে চলছে অন্তত ছয়টি বছর। এমন জুলুম, দুর্ব্যবহার থেকে মানুষ পরিত্রাণ চাইলেও পরিত্রান মেলেনি। সাধারণ মানুষ ভয়ে, মান-ইজ্জত নষ্টের শঙ্কায় এখন আর প্রতিবাদ কিংবা অনুযোগ, ক্ষোভ কোনটাই তেমন জানায় না। তাদের অনেকের প্রশ্ন গত এক যুগ ধরে বলতে বলতে কখনো কয়েকদিন ঠিক ছিল। আবার যেই সেই। এবারের কোরবানির ঈদে খেয়ার মাঝি কাম আদায়কারী রাকিবুল গাজী এনিয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে জানান, আগেও ১০টাকা নিছে। আমরাও ১০টাকা নিচ্ছি। এর বাইরে কোন কথা নেই। এরা খেয়াঘাটে বসে লুডু খেলে। যখনই খেলা শেষ হয় তখন যাত্রীরা যেতে পারে নয়তো নয়। রাত আটটার পরে এই খেয়ায় যার কাছ থেকে যা পারে তাই নেওয়া হয়।
এক যাত্রী আমিনুল ইসলাম জানান, সোনাতলা নদীতে চারটি খেয়া রয়েছে। ফুলবুনিয়া, রাজ্জাক সিকদার বাড়ির খেয়াঘাট, বাইনতলা ও আরামগঞ্জ খেয়াঘাট। প্রত্যেক খেয়ায় যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকা নেওয়া হয়। অথচ একই নদীতে তেগাছিয়া খেয়াঘাটে নেয়া হচ্ছে ১০ টাকা করে। এমনকি কলাপাড়া উপজেলায় সব খেয়া পারাপারে যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকা আদায় করা হচ্ছে। কিন্তু ব্যতিক্রম তেগাছিয়া খেয়াঘাটে। এনিয়ে মানুষ এখন অসহায় হয়ে পড়েছেন।
উপজেলা প্রশাসনসূত্রে জানা গেছে তেগাছিয়ার ওই খেয়াটি এবছর ইজারা নিয়েছেন, মো. হারেচ গাজীর ছেলে মো. দেলোয়ার হোসেন। কলাপাড়া উপজেলায় এবছর মোট ২০টি খেয়াঘাট ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এসব খেয়াঘাটে ঘুরে নিশ্চিত হওয়া গেছে, সবগুলো খেয়া পারাপারে যাত্রীদের কাছ থেকে ৫ টাকা করে আদায় করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, বিষয়টি তিনি জরুরি ভিত্তিতে দেখবেন। প্রত্যেকটি খেয়াঘাটে যাত্রীপারাপারের রেটচার্ট টানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরও পড়ুন

মরহুম সাংবাদিক সোহরাব হোসেনের স্মরণে পটুয়াখালী প্রেস ক্লাবে দোয়া অনুষ্ঠিত
পটুয়াখালী

মরহুম সাংবাদিক সোহরাব হোসেনের স্মরণে পটুয়াখালী প্রেস ক্লাবে দোয়া অনুষ্ঠিত

October 26, 2026
7
গলাচিপা

গলাচিপায় পটকা বিস্ফোরণে শিক্ষার্থীর ডান হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন

October 26, 2026
2
পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পটুয়াখালী

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

October 26, 2026
8
গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা
গলাচিপা

গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা

October 26, 2026
9
সড়ক দুর্ঘটনায় ১৮ বছরের মাশরাফির মর্মান্তিক মৃত্যু: একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা-বাবা
কলাপাড়া

সড়ক দুর্ঘটনায় ১৮ বছরের মাশরাফির মর্মান্তিক মৃত্যু: একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা-বাবা

October 26, 2026
8
পবিপ্রবির সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা
পটুয়াখালী

পবিপ্রবির সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা

October 26, 2026
6
Next Post
‎পটুয়াখালীর ইটবাড়িয়ায় ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা অনুষ্ঠিত

‎পটুয়াখালীর ইটবাড়িয়ায় ঐতিহ্যবাহী জাতীয় হাডুডু খেলা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
9
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In