সুমন খান, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপায় শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় গলাচিপা সরকারি কলেজ রোডে গলাচিপা দারুল কুরআন নুরানী মাদরাসার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি মাও. মো. মাহমুদুল হাসান, গলাচিপা উপজেলা ইমাম পরিষদের দপ্তর সম্পাদক হাফেজ মাও. মো. জাহিদুল ইসলাম।
এছাড়াও মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। নারী ও শিশুদের ওপর সহিংসতা, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।









