• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় ট্যুরিস্ট সেবায় বিচ ও ওয়াটার বাইক বাস্তবে অচল, কাগজে-কলমে সচল খরচের হিসাব

notesofatik by notesofatik
May 11, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় ট্যুরিস্ট সেবায় বিচ ও ওয়াটার বাইক বাস্তবে অচল, কাগজে-কলমে সচল খরচের হিসাব
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: কুয়াকাটা সমুদ্র সৈকত এলকায় টুরিস্ট পুলিশের বিচ বাইক ও ওয়াটার বাইকগুলো কতদিন ধরে অবহেলা আর অযত্নে পড়ে আছে তার সঠিক হিসাব তাদের কাছেও নেই। অথচ এসব যানবাহন কাগজে কলমে ব্যবহার দেখানো হয়। অকেজো কিংবা অব্যবহৃত এসব যানবাহন ব্যবহারের ব্যয়ভার বাবদ খরচ দেখানো হচ্ছে। আবার সংস্কারের নামেও অর্থ ব্যয় করার খবর মিলেছে।

তবে স্থানীয়দের এমন অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে জানালেন, টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান।

আরো পড়ুন

গলাচিপার বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম আর নেই

রাঙ্গাবালীতে ছাত্রশক্তির নতুন কমিটি, আহ্বায়ক আল-আমিন, সদস্যসচিব আল-মামুন

সরেজমিনে দেখা গেছে, সৈকতঘেষা টুরিস্ট পুলিশবক্সের পাশেই পড়ে আছে জংধরা কয়েকটি বিচ বাইক। দীর্ঘদিন ব্যবহারের অভাবে এসব প্রায় অকেজো হয়ে আছে। দেখলে বোঝার উপায় নেই, এগুলো কখনও উদ্ধার কাজে ব্যবহৃত হয়েছে। অথচ কাগজে-কলমে এসব যান সচল দেখিয়ে নিয়মিত খরচ উত্তোলন করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।

একই দশা ওয়াটার বাইকগুলোর। পর্যটন হলিডে হোমস্ মাঠে পড়ে আছে। পর্যটকদের নিরাপত্তার জন্য কখনো ব্যবহৃত হয়নি। এক কথায় ট্যুরিস্ট পুলিশের সচল কোন উদ্ধার যান নেই। বক্সে বসে সৈকতের ফ্রেস আবহাওয়া উপভোগেই কেটে যায় তাঁদের সময়।

স্থানীয়দের ভাষ্য, একসময় এসব বিচ বাইক ও ওয়াটার বাইক ব্যবহার করে সমুদ্রে নামা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেখা যেতো। সাগরে গোসলে নামা পর্যটকরা বিপদে পড়লে কিংবা স্রোতের তোড়ে হারিয়ে যাওয়ার সময় এসব যান দ্রুতসময়ের মধ্যে তাঁদের উদ্ধার করতেন। বর্তমানে এসব কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে পর্যটকেরও উৎকন্ঠা বাড়ছে।

বিশেষ করে বর্ষা মৌসুমে সাগর ভয়াল উত্তাল হয়ে ওঠে কুয়াকাটা। এ সময় অতীতে একাধিক পর্যটক নিখেঁাজ হয়ে ভেসে গেছেন। প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। অথচ ট্যুরিস্ট পুলিশের নিজস্ব উদ্ধার যান সচল নেই।

কুয়াকাটা টুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হোসাইন আমির বলেন, সমুদ্রে দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিচ বাইক ও ওয়াটার বাইক খুবই প্রয়োজন। কিন্তু এগুলো বছরের পর বছর অচল পড়ে আছে। যদি সত্যিই বিল উত্তোলন হয়ে থাকে, তাহলে বিষয়টি নিন্দনীয়। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

পর্যটক খায়রুল হাসান জানান, কুয়াকাটা সৈকতে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। ট্যুরিস্ট পুলিশ থাকলেও তাদের তৎপরতা চোখে পড়ে না। সৈকতে ইজিবাইক, অটো, মোটরসাইকেল ও হকারদের উৎপাতেই বেশি ভোগান্তিতে পড়তে হয়। শিশু-কিশোরদের নিয়ে পরিবারের লোকজনকে তটস্থ থাকতে হয়। মোটরসাইকেলের উচ্চ হর্ণের শব্দে শিশুরা ভয়ে আৎকে ওঠে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

স্থানীয়দের দাবি, বিগত বছরগুলোতে এসব বাইক সংস্কারের জন্য টাকা ব্যয় দেখানো হলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। ফলে জনমনে ক্ষোভ রয়েছে। দেখা দিয়েছে প্রশ্ন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কিছু যন্ত্রপাতি অকেজো হয়ে পড়েছে। যা মেরামত বা প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে। পর্যটকের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সক্রিয় রয়েছে।

আরও পড়ুন

গলাচিপার বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম আর নেই
গলাচিপা

গলাচিপার বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম আর নেই

September 30, 2026
7
রাঙ্গাবালীতে ছাত্রশক্তির নতুন কমিটি,  আহ্বায়ক আল-আমিন, সদস্যসচিব আল-মামুন
পটুয়াখালী

রাঙ্গাবালীতে ছাত্রশক্তির নতুন কমিটি, আহ্বায়ক আল-আমিন, সদস্যসচিব আল-মামুন

September 30, 2026
2
কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু হবে
দুমকি

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু হবে

September 30, 2026
3
গলাচিপায় পুলিশের অভিযানে ১৩৫ লিটার মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক।
গলাচিপা

গলাচিপায় পুলিশের অভিযানে ১৩৫ লিটার মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক।

September 29, 2026
9
পটুয়াখালী জেলার নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম
পটুয়াখালী

পটুয়াখালী জেলার নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 29, 2026
16
মহিপুরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
কলাপাড়া

মহিপুরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

September 29, 2026
3
Next Post
কলাপাড়ায় ঈদ-উল-আজহাকে ঘিরে অনুমোদনহীন ওষুধ বিক্রি, চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

কলাপাড়ায় ঈদ-উল-আজহাকে ঘিরে অনুমোদনহীন ওষুধ বিক্রি, চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In