• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপায় পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে বারবার বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী–অভিভাবক

notesofatik by notesofatik
May 3, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গলাচিপা প্রতিনিধি: গলাচিপা উপজেলার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় বারবার প্রশ্নপত্র বিতরণে বিলম্বের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা এবং ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১০৬ ও ১০৭ নম্বর কক্ষে একাধিক পরীক্ষায় একই সমস্যা দেখা গেছে। অভিযোগ অনুযায়ী, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় প্রায় ১০ মিনিট, বাংলা দ্বিতীয় পত্রে ৫ মিনিট এবং সর্বশেষ রবিবার অনুষ্ঠিত গণিত পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে ৫ মিনিট ও লিখিত অংশে প্রায় ১০ মিনিট দেরিতে প্রশ্নপত্র বিতরণ করা হয়।

আরো পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

এতে নির্ধারিত সময়ের মধ্যে অনেক পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর সম্পন্ন করতে পারেননি বলে তারা জানান।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

শিক্ষার্থীরা বলেন, “প্রশ্নপত্র দেরিতে পাওয়ায় আমরা সময়মতো সব প্রশ্নের উত্তর লিখতে পারিনি। এতে আমাদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

অভিভাবকদের অভিযোগ, একই দুটি কক্ষে বারবার এ ধরনের বিলম্ব হওয়ায় এটি পরিকল্পিত কি না—এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তারা বলেন, শুরুতেই প্রশাসন ও কেন্দ্রীয় সচিব কার্যকর পদক্ষেপ নিলে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতো না।

তাদের আশঙ্কা, কোনো একটি মহলের ইঙ্গিতে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের বিলম্ব ঘটানো হচ্ছে।

এ বিষয়ে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকরা প্রশ্নপত্র বিতরণের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। সময়মতো কীভাবে দ্রুত প্রশ্ন বিতরণ করতে হয়, সে বিষয়ে তাদের দক্ষতার অভাব রয়েছে। এ ধরনের বিতর্কিত শিক্ষক কার্ডে না থাকাই ভালো হতো। এ কারণে তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিবকেই দায়ী করেন।

তবে কেন্দ্র সচিব মো. নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “এক-দুই মিনিট দেরি হতে পারে।”

এ বিষয়ে গলাচিপা উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আবুল কালাম বলেন, বাংলা প্রথম পত্রের দিনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় প্রায় ৩ মিনিট বিলম্বের বিষয়টি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, “আজ বিতরণ শেষ হওয়ার পর আমি সবাইকে ডেকে বলেছি, যেহেতু দেরি হয়েছে তাই একটু দেরিতে পেপার নেওয়া হবে। এর মধ্যে একজন ম্যাডাম পেপার নিয়ে গেছেন।”

এদিকে অভিভাবকরা বরিশাল শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, ভবিষ্যতে যেন কোনো পরীক্ষার্থীর সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে  গুড় তৈরির উপকরণ বিতরণ
কলাপাড়া

কলাপাড়ায় ২৪০ জন গোলচাষীকে প্রশিক্ষণ শেষে গুড় তৈরির উপকরণ বিতরণ

September 2, 2026
4
গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু
গলাচিপা

গলাচিপায় ব/জ্র/পাতে কৃষকের মৃ/ত্যু

September 2, 2026
4
পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান
দুমকি

পবিপ্রবি এগ্রিকালচার ক্লাবের সভাপতি হাদী, সাধারণ সম্পাদক রায়হান

September 2, 2026
2
পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়ন ত্বরান্বিত করতে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

September 2, 2026
21
দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন
দশমিনা

দশমিনায় জলাবদ্ধতায় ৩৬ হেক্টর ফসলি জমি, রাস্তা কেটে পানি নিষ্কাশন

September 2, 2026
10
মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম
পটুয়াখালী

মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি আমিনুল ইসলাম

September 2, 2026
7
Next Post
তালতলীতে বেঞ্চ নির্মাণ ঘিরে দুই সরকারি দপ্তরের দ্বন্দ্ব, গচ্চা লক্ষাধিক টাকা

তালতলীতে বেঞ্চ নির্মাণ ঘিরে দুই সরকারি দপ্তরের দ্বন্দ্ব, গচ্চা লক্ষাধিক টাকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In