• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 2, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

তালতলীতে বেঞ্চ নির্মাণ ঘিরে দুই সরকারি দপ্তরের দ্বন্দ্ব, গচ্চা লক্ষাধিক টাকা

notesofatik by notesofatik
May 3, 2026
in সারাদেশ
0
তালতলীতে বেঞ্চ নির্মাণ ঘিরে দুই সরকারি দপ্তরের দ্বন্দ্ব, গচ্চা লক্ষাধিক টাকা

Oplus_16908288

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

হায়াতুজ্জামান মিরাজ: বরগুনার তালতলীতে ভাইরাল হওয়া নিদ্রা পর্যটন কেন্দ্রে পর্যটকদের বসার জন্য বেঞ্চ নির্মাণকে কেন্দ্র করে দুই সরকারি দপ্তরের মধ্যে তীব্র মতবিরোধের সৃষ্টি হয়েছে।

সমন্বয়হীনতা না থাকায় শেষ পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছে নির্মাণাধীন ওই বেঞ্চগুলো। ফলে নষ্ট হয়েছে রাষ্ট্রের লক্ষাধিক টাকা।

আরো পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় তালতলী উপজেলা প্রশাসন ভাইরাল হওয়া নিদ্রা পর্যটন কেন্দ্রে আসা দর্পশনার্থীদের বসার জন্য পাঁচটি কংক্রিটের বেঞ্চ নির্মাণের উদ্যোগ নেয়। এ কাজে ব্যয় ধরা হয় ১ লাখ ১০ হাজার টাকা।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয় সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ফরাজীকে এবং বাস্তবায়নের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

গত ২৮ এপ্রিল নিদ্রা পর্যটন কেন্দ্র পরিদর্শনে আসেন বিভাগীয় বন কর্মকর্তা। পরিদর্শনকালে বন বিভাগের জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে তিনি বেঞ্চ অপসারণের নির্দেশ দেন। পরের দিন ২৯ এপ্রিল তালতলী উপজেলা বন বিভাগের কর্মকর্তারা নির্মাণাধীন কংক্রিটের বেঞ্চগুলো ভেঙে ফেলেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এদিকে উপজেলা প্রশাসনের দাবি, নির্মাণাধীন বেঞ্চগুলো সরকারের এক নম্বর খতিয়ানভুক্ত খাস জমিতেই নির্মাণ করা হয়েছে এবং সেখানে কোনো গাছের ক্ষতি করা হয়নি। তাই বন বিভাগের এই পদক্ষেপের বিষয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ঘটনাটিকে কেন্দ্র করে গতকাল ২ মে মানববন্ধন করেছেন ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস ফরাজীসহ স্থানীয় ব্যবসায়ীরা। মানববন্ধনে ইউনুস ফরাজী অভিযোগ করেন, বন বিভাগের কর্মকর্তারা তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা বেঞ্চগুলো ভেঙে ফেলেছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ও সমন্বয় থাকা জরুরি, যাতে জনগণ এর সুফল ভোগ করতে পারে এবং রাষ্ট্রের অর্থ অপচয় না হয়।

বিষয়টি নিয়ে বন বিভাগের সকিনা বিট কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল বলেন, বিভাগীয় বন কর্মকর্তা নিদ্রা পর্যটন স্পট পরিদর্শনে এসে বনের ভেতরে নির্মাণাধীন কংক্রিটের বেঞ্চ দেখতে পেয়ে তা অপসারণের নির্দেশ দেন। আমরা তার নির্দেশ অনুসারে বেঞ্চগুলো ভেঙে ফেলি। তখন আমরা জানতাম না যে ওই বেঞ্চগুলো উপজেলা প্রশাসন নির্মাণ করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম জানান, বেঞ্চ নির্মাণের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর বন বিভাগ সেগুলো ভেঙে ফেলেছে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সমন্বয়হীনতার কারণেই এই অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেখানে বেঞ্চ নির্মাণ করা হয়েছে তা খাস জমি, তাই বন বিভাগের তা ভাঙার এখতিয়ার নেই। বিষয়টি নিয়ে বন বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
3
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
6
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
4
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি
সারাদেশ

বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত না হলে টেকসই উন্নয়ন অসম্ভব: সিআইপিজি

August 29, 2026
5
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

August 28, 2026
6
Next Post
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে সহায়তা দিল ‘পাশে দাঁড়াই’ সেচ্ছাসেবী সংগঠন

কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে সহায়তা দিল ‘পাশে দাঁড়াই’ সেচ্ছাসেবী সংগঠন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In