• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

পটুয়াখালীতে সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও মালিক সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি

notesofatik by notesofatik
May 3, 2026
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
পটুয়াখালীতে সফট বাইট ম্যানেজারের মৃত্যু ও মালিক সাদিককে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

জেলার বেসরকারি কেক উৎপাদন কারী প্রতিষ্ঠান সফট বাইটের ম্যানেজার ফয়সাল বাদশার অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং প্রতিষ্ঠানটির মালিক ইমাম হোসেন সাদিককে আটকের ঘটনাকে কেন্দ্র করে সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বন্ধু, স্বজন ও এলাকাবাসী।

রোববার সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

আরো পড়ুন

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ

তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি

মানববন্ধনে সাদিকের বন্ধু-স্বজন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এতে সফট বাইটের কো-ফাউন্ডার রুমপা আক্তার আধুরী, অ্যাডভোকেট অলিউল্লাহ, মুহাইমিন মোহাম্মদ অনিক, এসএম হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর রাকিব আকন, আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে আবেগপ্রবণ হয়ে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়; বরং প্রমাণভিত্তিক তদন্তের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটন করতে হবে।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব পর্যালোচনায় বিক্রয় ও অর্ডার সংক্রান্ত হিসাবে অসামঞ্জস্যতা ধরা পড়ে এবং একাধিক লেনদেন যাচাই করে প্রায় আট লক্ষ টাকার গরমিল শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তি এ বিষয়ে দায় স্বীকার করে লিখিত অঙ্গীকার প্রদান করেন এবং ধাপে ধাপে অর্থ পরিশোধের আশ্বাস দেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে সময় ও সুযোগ দেওয়া হয়েছিল বলেও জানানো হয়।

বক্তারা জানান, ঘটনার দিন একাধিকবার যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে প্রতিষ্ঠানের মালিক নিজেই সহকর্মীকে নিয়ে বাসায় গিয়ে অচেতন অবস্থায় ফয়সালকে দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে বিষক্রিয়ার সম্ভাবনার কথা বলা হলেও চূড়ান্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে, যা প্রকৃত তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তারা বলেন, কোনো ধরনের গুজব নয়, বরং তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে হবে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ সময় বক্তারা সাদিকের আইনগত অধিকার নিশ্চিত করা, তার হেফাজতের বিষয়টি স্বচ্ছভাবে পর্যালোচনা করা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সামাজিকভাবে কাউকে দোষী সাব্যস্ত না করার আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবি তোলা হয়।

মানববন্ধন থেকে দ্রুত, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত সম্পন্ন করে প্রকৃত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়। পাশাপাশি গুজব ও অপতথ্য থেকে বিরত থেকে দায়িত্বশীল আচরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ
গলাচিপা

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ

September 4, 2026
4
তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি
পটুয়াখালী

তেঁতুলিয়ার তীরে ৫ কিলোমিটার মানববন্ধন, বেড়িবাঁধ ও সেতুর দাবি

September 4, 2026
7
জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা
পটুয়াখালী সদর

জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে প্রশিক্ষণ কর্মশালা

September 4, 2026
6
ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬
কলাপাড়া

ঢাকা-কুয়াকাটাগামী ডাবল ডেকার বাস খাদে, আহত ৬

September 4, 2026
7
দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
18
Next Post
কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন

কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In