সারাদেশের ন্যায় পটুয়াখালীতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার সকাল দশটায় জেলার ৭৭ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ২৫ হাজার ২ শ‘ ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পান্নের লক্ষে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে।









