• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পর্যটক বিনোদনের দোলনা পুড়িয়ে দেওয়ায় বিপাকে প্রতিবন্ধী রাজু’র পরিবার

অভিযুক্ত ছাত্রদল নেতা

notesofatik by notesofatik
September 29, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
পর্যটক বিনোদনের দোলনা পুড়িয়ে দেওয়ায় বিপাকে প্রতিবন্ধী রাজু’র পরিবার
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: প্রতিবন্ধী কিশোর বয়সী রাজু তার বিধবা মা ফাতেমা বেগম ও হাফেজি পড়ুয়া ছোট বোনের জীবিকার যোগান দেওয়ার অবলম্বন সাতটি দোলনা পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এই অমানবিক ঘটনাটি ঘটেছে। মায়ের হাতের তৈরি এই দোলনায় গঙ্গামতি সৈকতে আসা পর্যটককে বিনোদন দিত। যে যা দিতেন তাই দিয়ে তাঁদের সংসারের ভরণ-পোষণ চলছিল। দোলনা পোড়ানোর বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি সৈকতের খবর।

সৈকতের বেলাভূমে ঝাউ গাছের সঙ্গে ঝোলানো দোলনায় পর্যটকরা দুললে জীবিকার যোগান জুটতো প্রতিবন্ধী রাজুর পরিবারের। কোনদিন এক টাকাও জুটত না। আবার কোনদিন পাঁচ শ’ টাকাও পেত। ওখানকার টুরিস্টদের ব্যবহৃত একটি ওয়াশরুমও পরিষ্কার করত রাজু। এই আয় দিয়ে প্রায় তিনটি বছর রাজুর সংসারের যোগান চলছিল। চলছিল ছোট্ট বোনের লেখাপড়া। পর্যটকরা আসলে যদি কেউ দোলনায় ঝুলত তাইলে কমবেশি আয় হতো রাজুর সংসারে। প্রকৃতির দেওয়া নৈসর্গিক দৃশ্য পর্যটককে দেখার সুযোগের মধ্য দিয়ে জীবিকার উপায় খুঁজে পেয়েছিল প্রতিবন্ধী ওই কিশোর, রাজু। কারো কাছে হাত পাতেনি। কিন্তু গতকাল রাজুৃর জীবিকার অবলম্বন সাতটি রশির বানানো সেট করা দোলনা পুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম এই সর্বনাশ করেছে বলে রাজু মা ফাতেমা বেগম জানালেন। এখন এ পরিবারের সবাই দুচোখে সর্ষেফুল দেখছেন। স্থানীয়রাও বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন।

আরো পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

রাজু’র মা ফাতেমা বেগম জানান, প্রায় এক মাস আগে জাহিদের নেতৃত্বে ১১টি ছাতাসহ বেঞ্চিপাতা হয় ওই সৈকতে। কিন্তু পর্যটকরা বেঞ্চিতে না বসে কেন দোলনায় উঠেছে। বিশেষ করে শিশু-কিশোররা উঠছে। দুলছে। দেখছেন সাগর। এছাড়া বেঞ্চিতে বসলে ৩০ টাকা দিতে হয় জনপ্রতি। আর রাজুর দোলনায় নির্দিষ্ট কোন রেট নাই। যে যা খুশিমনে দেয় তাতেই স্বস্তি। এটিও রাজুর অপরাধ। এ কারণে ক্ষীপ্ত হয়ে এমন অমানবিকতা চালানো হয়েছে প্রতিবন্ধী রাজুর উপর। জীবিকার উপায় হারিয়ে এই অসহায় পরিবারটি এখন দিশেহারা হয়ে আছেন।

রাজুর দোলনা পোড়ানোর একটি ভিডিও আজ, সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। বর্তমানে সৃষ্টিকর্তার দেওয়া প্রকৃতি নির্ভর উপার্জন সচল রাখতে সকলের প্রতি আকুলতা জানিয়েছেন রাজুর মা ফাতেমা বেগম। প্রায় তিন বছর আগে অর্থাভাবে রাজুর লেখাপড়া বন্ধ হয়ে যায়। চতৃর্থ শ্রেণিতে পড়ছিল। এরপরে ক্ষ্যান্ত হয়ে গেছে। প্রতিবন্ধী হয়েও রশি কিনে মায়ের হাতের বোনা ওই সাতটি দোলনা ছিল জীবিকার অবলম্বন। তাও পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারটি এখন নির্বাক হয়ে আছেন। তারা নতুন করে দোলনার যোগান ও গঙ্গামতি সৈকতে ফের স্থাপন করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অভিযুক্ত ধুলাসার ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জানান, তিনি এর জন্য দায়ী নন। বিষয়টি আসলেই দুঃখজনক। তাঁদের ছাতাবেঞ্চি দেখাশোনার কাজে নিয়োজিত আলিফ নামের সমবয়সী একটি ছেলে রাজুর দোলনা পুড়েছে। তিনি এজন্য আলিফকে কাজ থেকে বাদ দিয়েছেন। গালমন্দ করেছেন। রাজুর ক্ষতিপুরণসহ দোলনা বানানোর ব্যবস্থা নিজ থেকে ব্যবস্থা করেছেন। রাজুর আয়ের জন্য সকল ব্যবস্থা তিনি করছেন বলে জানান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, তিনি বিষয়টি দেখবেন।

আরও পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
16
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
12
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পটুয়াখালী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
9
দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
8
Next Post
পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In