• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, August 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় সহস্রাধিক তরমুজ চাষীর কপাল পুড়েছে, লোকসানের ধকলে রাতের ঘুম হারাম

notesofatik by notesofatik
March 25, 2026
in কলাপাড়া
0
কলাপাড়ায় সহস্রাধিক তরমুজ চাষীর কপাল পুড়েছে, লোকসানের ধকলে রাতের ঘুম হারাম
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: চরচান্দুপাড়া গ্রামের যুবক ফেরদৌস তালুকদার বরাবরের মতো এবছরও বাণিজ্যিকভাবে ৬৪ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছেন। এখন পর্যন্ত তার অন্তত ২১ লাখ টাকা খরচ হয়েছে। ফলনও মোটামুটি ভালো হয়েছে। ঈদের দুই দিন আগে থেকে বিক্রি শুরু করেছেন। মোট এক লাখ ৩৫ হাজার টাকা এক চালানে বিক্রি করেছেন। এক গাড়ি তরমুজে তার লেবার ও গাড়িভাড়া প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। আর পরে পাঠানো চার গাড়ি তরমুজ এখন পর্যন্ত বিক্রি করতে পারেননি। আজকে বুধবারও চার গাড়ি তরমুজ মোকামে পাঠিয়েছেন। জানালেন, এবছর গ্রামে পাইকার তেমন আসেনি। মোকামেও চাহিদা কম। দাম অর্ধেক কমে গেছে। ২২০০ টাকা মণ দরের তরমুজ বাধ্য হয়ে ১২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারের সংকটে অনেকটা সন্ত্রস্ত হয়ে পড়েছেন ফেরদৌস। তার অন্তত ১২ লাখ টাকা লোকসান হওয়ার শঙ্কার কথা জানালেন। গেল বছর দুই গাড়ি তরমুজে যেখানে নয় লাখ টাকা বিক্রি করেছেন। এবারে দুই লাখে তা বিক্রি করতে পারছেন না বলে জানালেন ফেরদৌস। ঈদের আগ থেকে এখন পর্যন্ত কয়েক দফা বৃষ্টিতে ক্ষেতের মধ্যে কাদা হয়ে গেছে। পাকা তরমুজে কাদা লেগে গেছে। আবহাওয়াও এবারে প্রতিকূলে ছিল। ফাল্গুনে আবহাওয়া তেমন গরম হয়নি। চৈত্র শুরু হয়েছে। তারপরও তাপমাত্রায় কোন তারতম্য নেই। তিনি জানান, এসব কারণে তরমুজের চাহিদা খুব কম। স্থানীয় বাজারে রোজার কয়দিন কিছু চাহিদা ছিল, এখন বিক্রি নেই। পাইকার নেই। অনেকে যারা দূর থেকে এসে চাষাবাদ করেছেন তাঁদের কেউ কেউ পালিয়ে গেছেন। দেনায় পড়ে এমনটা হয়েছে বলে জানালেন তিনি। মোটকথা দুশ্চিন্তায় এমন শত শত কৃষকের রাতের ঘুম হারাম হয়ে গেছে।

একই দশায় ওই গ্রামের আরেক তরমুজ চাষী মোঃ রিয়াজের। তিনি ২৪ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছিলেন। একই দশায় ধানখালীর নমরহাট বাজারের পাশের চাষী অলিউল্লাহর। তিনি ৪০ বিঘা জমিতে তরমুজের আবাদ করেছেন। তিনি জানান, তিনজন শ্রমিক নিয়ে শুরু থেকে কাজ করেছেন। ফলন মোটামুটি হয়েছে। কিন্তু চার-পাঁচদিনের মধ্যে বিক্রি করতে না পারলে পথে বসে পড়বেন। উপকূলীয় জনপদ পটুয়াখালীর কলাপাড়ায় সহস্রাধিক তরমুজ চাষী এভাবে পথে বসার উপক্রম হয়েছে। এসব চাষীরা এখন দিশেহারা হয়ে পড়েছেন। তবে যারা আগাম ফলন পেয়েছেন। রমজানের মধ্যে বিক্রি করতে পেরেছেন তারা অনেকটা লাভবান হয়েছেন। মোট কথা কলাপাড়ায় এবছর তরমুজ আবাদ করা অর্ধেক চাষী পথে বসে গেছেন। লোকসানের ধকলে তাঁদের রাতের ঘুম হারাম হয়ে গেছেন। এছাড়া কয়েকশ চাষীর ফলনও ঠিকমতো হয়নি। মাঠে তাদের ফলন হয়নি।

আরো পড়ুন

গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

জেলেদের সঙ্গে ট্রলারে বসে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

উপজেলা কৃষি অফিসের দেওয়া তথ্যমতে, এবছর কলাপাড়ায় মোট ৪৪৪৭ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। প্রায় তিন হাজার চাষী তরমুজের আবাদ করেছেন। যারা আগাম চাষাবাদ করেছে তারা ভালো দামে তরমুজ বিক্রি করতে পেরেছেন। অর্ধেক চাষীর লোকসান হওয়ার শঙ্কা রয়েছে। এবছরে ৪০৪ কোটি টাকা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বিক্রি যেহেতু শেষ হয়নি। তাই এখনই বলা যাচ্ছে না, টাকার অংকে কত বিক্রি আসবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নাহিদ হাসান আরো জানান, গেল বছরে ৩৩৮০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। ফলন হয়েছে প্রতি হেক্টরে প্রায় ৪০ টন। এবছর জমি বেশি আবাদ হলেও ফলনও কিছুটা কম হয়েছে। আবহাওয়াও তেমন অনুকূলে ছিল না। অর্ধেক চাষী লোকসানে পড়ার আশঙ্কা এই কর্মকর্তার।

আরও পড়ুন

গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়
কলাপাড়া

গ্রীন কলাপাড়া, ক্লিন কলাপাড়া’ উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়

August 24, 2026
7
জেলেদের সঙ্গে ট্রলারে বসে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী
কলাপাড়া

জেলেদের সঙ্গে ট্রলারে বসে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

August 23, 2026
8
দিনশেষে অভিযোগের তীর কিন্তু রাজনৈতিক দলের দিকেই আসে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
কলাপাড়া

দিনশেষে অভিযোগের তীর কিন্তু রাজনৈতিক দলের দিকেই আসে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

August 23, 2026
7
কক্সবাজার-কুয়াকাটা নৌপথে আসছে বড় বড় ইয়াবার চালান, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে
কলাপাড়া

কক্সবাজার-কুয়াকাটা নৌপথে আসছে বড় বড় ইয়াবার চালান, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

August 23, 2026
19
কলাপাড়ায় খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড
কলাপাড়া

কলাপাড়ায় খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

August 20, 2026
131
কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড, মেয়ে শিশুদের হাতে বাইসাইকেল
কলাপাড়া

কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড, মেয়ে শিশুদের হাতে বাইসাইকেল

August 20, 2026
21
Next Post
গলাচিপায় পেট্রল-অকটেনের তীব্র সংকট

গলাচিপায় পেট্রল-অকটেনের তীব্র সংকট

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In