• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, August 21, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটা সৈকতে জেলে নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি

notesofatik by notesofatik
March 12, 2026
in কলাপাড়া
0
কুয়াকাটা সৈকতে জেলে নৌকায় আগুন, দেড় লাখ টাকার ক্ষতি

Oplus_131072

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা সংবাদদাতাঃ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি ইঞ্জিনচালিত জেলে নৌকায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে নৌকাসহ নৌকায় থাকা জাল ও ইঞ্জিন পুড়ে গিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১১ মার্চ) তারাবির নামাজের সময় কুয়াকাটা সৈকতের ঝাউবন এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এবং কেন এ আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার বিকেলে মাছ শিকার শেষে জেলে কালাম ও তার সহযোগীরা ইঞ্জিনচালিত ছোট নৌকাটি সৈকতের পূর্ব দিকের ঝাউবন এলাকায় রেখে বাড়িতে চলে যান। পরে তারাবির নামাজ শেষে তারা জানতে পারেন নৌকাটিতে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন নৌকাটি প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আরো পড়ুন

কলাপাড়ায় খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড, মেয়ে শিশুদের হাতে বাইসাইকেল

নৌকার মালিক মহিবুল মল্লিক জানান, রাতে তিনি সমুদ্রে মশারী জাল দিয়ে চিংড়ির রেণু ধরছিলেন। এ সময় হঠাৎ নৌকার দিকে আগুন জ্বলতে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে অন্য জেলেদের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে নৌকা, জাল ও ইঞ্জিন পুড়ে ব্যাপক ক্ষতি হয়ে যায়। ঘটনাস্থলের পাশে একটি খালি পেট্রোলের বোতল পাওয়া গেছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, নৌকাটি তিনি মাসিক ভাড়ায় জেলে কালামের কাছে দিয়েছেন। ওই নৌকায় ইলিশসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন কালাম। আগুনে নৌকা, জাল ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। রমজানের শেষ সময়ে এমন ক্ষতির ঘটনায় জেলে পরিবারগুলো চরম দুশ্চিন্তায় পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্র সৈকতে মাছ ধরা নিয়ে জেলেদের মধ্যে মাঝে মাঝে বিরোধ ও মারামারির ঘটনা ঘটলেও নৌকা বা জালে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা এর আগে তারা দেখেননি। এমন ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী মো. নজরুল ইসলাম বলেন, মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কারও জীবিকার একমাত্র অবলম্বন এভাবে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও অমানবিক কাজ। এতে কয়েকটি জেলে পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়েছে।

এদিকে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত নৌকাটি পরিদর্শন করেছেন স্থানীয় সাবেক কাউন্সিলর আশরাফ আলী সিকদারসহ বিএনপি নেতৃবৃন্দ।

এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

আরও পড়ুন

কলাপাড়ায় খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড
কলাপাড়া

কলাপাড়ায় খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

August 20, 2026
96
কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড, মেয়ে শিশুদের হাতে বাইসাইকেল
কলাপাড়া

কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড, মেয়ে শিশুদের হাতে বাইসাইকেল

August 20, 2026
13
কলাপাড়ায় অবৈধ জাল বিক্রির দায়ে একজনে ৭ দিনের কারাদন্ড; পোড়ানো হলো ৫০ হাজার টাকার জাল
কলাপাড়া

কলাপাড়ায় অবৈধ জাল বিক্রির দায়ে একজনে ৭ দিনের কারাদন্ড; পোড়ানো হলো ৫০ হাজার টাকার জাল

August 18, 2026
3
কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, ভাসুর গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, ভাসুর গ্রেপ্তার

August 18, 2026
3
কলাপাড়ায় অবৈধ জাল বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
কলাপাড়া

কলাপাড়ায় অবৈধ জাল বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

August 18, 2026
4
দ্রুত ছোট হয়ে আসছে কুয়াকাটা সৈকত, সাগরের উত্তাল ঢেউ গিলে খাচ্ছে স্থাপনা
কলাপাড়া

দ্রুত ছোট হয়ে আসছে কুয়াকাটা সৈকত, সাগরের উত্তাল ঢেউ গিলে খাচ্ছে স্থাপনা

August 18, 2026
2
Next Post
রাঙ্গাবালীতে সমুদ্রগামী অর্ধশতাধিক ট্রলারের জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম

রাঙ্গাবালীতে সমুদ্রগামী অর্ধশতাধিক ট্রলারের জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In