• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 9, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

সংস্কারের পরে কলাপাড়া-কুয়াকাটা ১১ কিলোমিটার সড়কের প্রস্থ কমে গেছে ৬ ফুট

notesofatik by notesofatik
February 6, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
সংস্কারের পরে কলাপাড়া-কুয়াকাটা ১১ কিলোমিটার সড়কের প্রস্থ কমে গেছে ৬ ফুট
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া-কুয়াকাটা ২২ কিলোমিটার সড়কের ১১ কিলোমিটার সংস্কারের পরে প্রস্থ কমে গেছে ৪-৬ ফুট। ফলে ওই ১১ কিলোমিটার পথে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে অহরহ দুর্ঘটনায় পতিত হচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পাখিমারা থেকে মহিপুর খাপড়াভাঙ্গা সেতু পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের এমন অবস্থায় এখন বাসসহ সকল যানবাহন চলাচল করতে গিয়ে চরম ঝুকিতে পড়ছে।

বাস-অটো চালক ও স্থানীয়রা জানান, এই সড়কটি প্রস্থ ছিল প্রায় ২৪ ফুট। কিন্তু গেল বছর সংস্কারকালে এই ১১ কিলোমিটার সর্বোচ্চ ১৮-১৯ ফুট করা হয়েছে। কলাপাড়া থেকে পাখিমারা কিংবা আলীপুর টোল পয়েন্ট থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কের পাশে এখনো ২৩-২৪ ফুট প্রস্থ রয়েছে। অথচ এই ১১ কিলোমিটার প্রস্থ কমানো হয়েছে।

আরো পড়ুন

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ

ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের

২০০৯-২০১৪ অর্থবছরে এই সড়কের পাখিমারা থেকে খাপড়াভাঙ্গা সেতু পর্যন্ত ১১ কিলোমিটার অংশের উন্নয়ন কাজ করে ‘রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তখন ২০ কোটি টাকা ব্যয়-বরাদ্দ ছিল ওই অংশের জন্য। কাজটি মানসম্মত না হওয়ায় সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারী প্রতিষ্ঠানের আট কোটি টাকার বিল আটকে দেয়। এর প্রেক্ষিতে রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর প্রতিনিধি রাশেদুল ইসলাম চুড়ান্ত বিল দাবি করে ২০১৪ সালে হাইকোর্টে রিট করেন।

আদালত মামলার প্রেক্ষিতে ১১ কিমি সড়কের ওপর সংষ্কার কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। এই নিষেধাজ্ঞার কারণে রাস্তাটির সংষ্কার কাজ ঝুলে যায়। ১০টি বছরে খানাখন্দে একাকার থাকে ওই ১১ কিলোমিটার অংশ। অবশেষে গত বছর আদালত ওই ১১কিলোমিটার অংশের সংস্কার কাজের ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।

এর পরে সড়কের ১১ কিলোমিটার অংশ সংস্কার করা হয়। কিন্তু ২৪ ফুট প্রস্থ সড়কটির সংস্কার করতে গিয়ে প্রস্থ কমিয়ে করা ১৮-১৯ ফুট। এখন সড়কটির ১১ কিলোমিটার অংশের ৫-৬ ফুট প্রস্থ কমে গেছে । ফলে দূরপাল্লার ঢাকা-কুয়াকাটাগামী প্রতিদিন শত শত পরিবহন ও স্থানীয় রুটের বাস ওই ১১ কিলোমিটার অংশে পাশাপাশি ক্রস করতে গিয়ে চরম ঝুঁকিতে পড়ছে। আবার অটোবাইক, মোটরসাইকেল কিংবা সিএনজি চলাচলের সময় বাসের সঙ্গে ধাক্কা লাগছে। ঘটছে মারাত্মক দূর্ঘটনা। গত এক মাসে এই সড়কে তিনটি দুর্ঘটনায় চারজনের প্রাণহানির মতো ঘটনা ঘটেছে।

স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী’র সভাপতি সংগঠক নাজমুস সাকিব জানান, তিনি মেপে দেখেছেন পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত সংস্কারের পরে সড়কটির এখন প্রস্থ ১৮-১৯ ফুট। আর কলাপাড়া থেকে পাখিমারা অংশের প্রস্থ ২৩-২৪ ফুট। ৫-৬ ফুট প্রস্থ রিপেয়ারের সময় কম করা হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাসচালক আলআমিন জানান, কলাপাড়া থেকে পাখিমারা পর্যন্ত তারা স্বস্তিতে গাড়ি চালিয়ে এসে পাখিমারা থেকে মহিপুর বন্দর পর্যন্ত যেতে সমস্যার মুখোমুখি পড়েন। দুটো গাড়ি চলাচল করতে মারাত্মক ঝুঁকিতে পড়তে হয়। অটোচালক বশির উদ্দিন জানান, পাখিমারা থেকে মহিপুর পর্যন্ত রাস্তাটি মেরামত করার সময় ৫-৬ ফুট পাশে কম করা হয়েছে। ফলে প্রায় সময় যাত্রী নিয়ে চলাচলে সমস্যা হয়। বহু সময় বাসের পাশে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার বাইরে পড়তে হয়।

এব্যাপারে কথা বলতে সড়ক ও জনপথ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার মোবাইল করলেও তিনি রিসিভ করেননি। তবে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, তিনি বিষয়টি পটুয়াখালী জেলার মাসিক সভায় উপস্থাপন করবেন।

আরও পড়ুন

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ
পটুয়াখালী

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ

August 8, 2026
11
ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের
গলাচিপা

ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে গলাচিপার জেলেরা, দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের

August 8, 2026
3
চবির ৩৬তম সিনেট সভায় পটুয়াখালীর রুমী
পটুয়াখালী

চবির ৩৬তম সিনেট সভায় পটুয়াখালীর রুমী

August 8, 2026
11
কলাপাড়ায় মা-মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ
কলাপাড়া

কলাপাড়ায় মা-মেয়েকে নির্মম নির্যাতনের অভিযোগ

August 8, 2026
9
একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়
কলাপাড়া

একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

August 8, 2026
6
কলাপাড়া হাসপাতালে ১৬ মাস পর বিনা খরচে সিজারিয়ান কার্যক্রম চালু
কলাপাড়া

কলাপাড়া হাসপাতালে ১৬ মাস পর বিনা খরচে সিজারিয়ান কার্যক্রম চালু

August 8, 2026
18
Next Post
দুমকিতে মরহুম এম এ রব মিয়া, ইউনুস আলী ডিলার ও আজহার আলী মৃধা কবর জিয়ারত করলেন আলতাফ হোসেন চৌধুরী

দুমকিতে মরহুম এম এ রব মিয়া, ইউনুস আলী ডিলার ও আজহার আলী মৃধা কবর জিয়ারত করলেন আলতাফ হোসেন চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In