• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ

মাহমুদ হাসান,পটুয়াখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 8, 2026
in পটুয়াখালী, রাঙ্গাবালী
0
রাঙ্গাবালীতে ইলিশ মাছ ধরতে বিএনপি নেতার চাদা দাবিতে থানায় অভিযোগ
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ার ও চর আগারা এলাকায় জেলেদের ইলিশ, চিংড়িসহ সামুদ্রিক মাছ ধরতে হলে দিতে হবে লাখ লাখ টাকা চাঁদা—এমন অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে জুটছে মারধর ও প্রাণনাশের হুমকি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে চাঁদাবাজি ও চর দখলের অভিযোগ ছিল, ক্ষমতার পটপরিবর্তনের পরও একই ধরনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত নেতার নাম মো. শাহজালাল মীর। তিনি রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বৈধভাবে ইজারা নেওয়া চরে ইলিশ মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় গত ২২ জুলাই জেলেদের পক্ষে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন আব্দুল আজিজ মাহমুদ। শাহজালাল মীর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীর অনুসারী বলে জানা গেছে।

আরো পড়ুন

বাউফল প্রেসক্লাবে এমপি শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

খাস জমি হারালে থমকে যাবে কুয়াকাটার ভবিষ্যৎ উন্নয়ন বাড়বে উন্নয়ন ব্যয়, সংকুচিত হবে পর্যটন, পরিবেশ সুরক্ষার জায়গা

বন বিভাগের সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে বন বিভাগের চরমোন্তাজ রেঞ্জ থেকে সরকারি রাজস্ব পরিশোধ করে চর হেয়ার ও চর আগারা এলাকা এক বছরের জন্য মাছ ধরার উদ্দেশ্যে ইজারা নেন আব্দুল আজিজ মাহমুদ ও আব্দুল মান্নান ঢালী। ইজারার মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

জেলে হাসান গাজী বলেন, কাগজপত্রে দেখা গেছে, চর কলাগাছিয়ায় মাছ ধরার অনুমতি পেয়েছেন আব্দুল আজিজ মাহমুদ ও আব্দুল মান্নান ঢালী। আমরা তাঁদের অধীনে কর্মরত জেলে। মাছ ধরতে গেলে শাহজালাল মীর বাধা দিয়ে ছয় লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁর দাবি, ওই চরে শাহজালাল মীরের একটি ‘গুপ্ত বাহিনী’ সক্রিয় রয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

একই অভিযোগ করেন আরেক জেলে রাজীব খান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেও শাহজালাল মীর একইভাবে চর দখলে রাখতেন। এখনো অবৈধভাবে সেই দখলস্বত্ব বজায় রাখতে চাইছেন। তাঁর নির্যাতনে জেলেরা অতিষ্ঠ।

মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নান ঢালী সংবাদ সম্মেলন করে বলেন, সরকারি রাজস্ব পরিশোধ করে বৈধভাবে চর হেয়ার ও চর আগারা ইজারা নেওয়ার পরও শাহজালাল মীর ও তাঁর লোকজন জেলেদের মাছ ধরতে বাধা দিচ্ছেন এবং ছয় লাখ টাকা চাঁদা দাবি করছেন। টাকা না দেওয়ায় জেলেদের মারধর করে চর থেকে তুলে দেওয়া হয়েছে।

আব্দুল মান্নান ঢালী আরও বলেন, এর আগে ২০২৫ সালের জুলাই মাসে একই চর তিনি ইজারা নিয়েছিলেন। তখনও ক্ষমতার অপব্যবহার করে জেলেদের মারধর করে চর দখলে নেন শাহজালাল মীর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও ‘সাগর ইজারা দিয়েছেন এমপি’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। ওই ঘটনার নেপথ্যেও শাহজালাল মীর ছিলেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, এলাকায় ‘সাগরের সন্ত্রাস’ নামে পরিচিত এই ব্যক্তিকে টাকা না দিয়ে সাগর বা নদীতে জাল ফেলতে পারেন না জেলেরা।

থানায় লিখিত অভিযোগকারী ব্যবসায়ী আব্দুল আজিজ মাহমুদ বলেন, আমাদের জেলেরা ইজারা নেওয়া চরে মাছ ধরতে গেলে তাঁদের মারধর করে চর থেকে তুলে দেওয়া হয়। এ ঘটনায় গত ২২ জুলাই রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারীর দাবি, পুলিশ একাধিকবার ডেকে পাঠালেও অভিযুক্তদের থানায় হাজির করাতে পারেনি। চাঁদামুক্ত, মারধর ও দখল-বাণিজ্যমুক্ত পরিবেশে মাছ আহরণের সুযোগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযোগের বিষয়ে শাহজালাল মীর বলেন, আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি টাকা দিয়ে ওই চরে মাছ ধরতেন, এখনো একইভাবে মাছ ধরছেন। তিনি স্বীকার করেন, এ বছর আব্দুল আজিজ মাহমুদ ও আব্দুল মান্নান ঢালী চরে মাছ ধরার অনুমতিপত্র পেয়েছেন। তবে তাঁর দাবি, উপজেলা বিএনপির সভাপতি তাঁকে চরে মাছ ধরতে বলেছেন এবং তাঁকে ‘অনুমতিপত্র’ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে তিনি মারধর কিংবা চাঁদা চেয়েছেন—এমন অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।

বিএনপি নেতা ও তাঁর অনুসারীদের চর দখলের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে তিনি বলেন, চর নিয়ে কোনো মন্তব্য করলে সমালোচনার মুখে পড়তে হবে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিবাদীকে একাধিকবার থানায় ডাকা হলেও তিনি হাজির হননি।

চরমোন্তাজ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, সরকারি রাজস্ব পরিশোধ করে যাঁরা চরে মাছ ধরার অনুমতি পেয়েছেন, কেবল তাঁরাই সেখানে মাছ ধরার অধিকারী।

আরও পড়ুন

বাউফল প্রেসক্লাবে এমপি শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পটুয়াখালী

বাউফল প্রেসক্লাবে এমপি শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

September 25, 2026
5
খাস জমি হারালে থমকে যাবে কুয়াকাটার ভবিষ্যৎ উন্নয়ন  বাড়বে উন্নয়ন ব্যয়, সংকুচিত হবে পর্যটন, পরিবেশ সুরক্ষার জায়গা
কলাপাড়া

খাস জমি হারালে থমকে যাবে কুয়াকাটার ভবিষ্যৎ উন্নয়ন বাড়বে উন্নয়ন ব্যয়, সংকুচিত হবে পর্যটন, পরিবেশ সুরক্ষার জায়গা

September 25, 2026
7
গলাচিপায় সাড়ে ৭একর রোপা আমনে বিষাক্ত কিটনাষক দিয়েছে দুর্বৃত্তরা
গলাচিপা

গলাচিপায় সাড়ে ৭একর রোপা আমনে বিষাক্ত কিটনাষক দিয়েছে দুর্বৃত্তরা

September 25, 2026
1
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত
পটুয়াখালী

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা অনুষ্ঠিত

September 25, 2026
6
দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
দুমকি

দুমকিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গোয়ালঘরে আগুন, আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

September 25, 2026
3
১ হাজার ৪২ কোটি টাকার সেতু থমকে, পটুয়াখালী থেকে খুলনা-মোংলার সরাসরি যোগাযোগের স্বপ্ন অনিশ্চিত
পটুয়াখালী

১ হাজার ৪২ কোটি টাকার সেতু থমকে, পটুয়াখালী থেকে খুলনা-মোংলার সরাসরি যোগাযোগের স্বপ্ন অনিশ্চিত

September 24, 2026
49
Next Post
কলাপাড়ায় খাল পুনঃখননের অব্যয়িত ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে

কলাপাড়ায় খাল পুনঃখননের অব্যয়িত ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In