• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 24, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়া হাসপাতালে ১৬ মাস পর বিনা খরচে সিজারিয়ান কার্যক্রম চালু

মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 8, 2026
in কলাপাড়া
0
কলাপাড়া হাসপাতালে ১৬ মাস পর বিনা খরচে সিজারিয়ান কার্যক্রম চালু
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দীর্ঘ ১৬ মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে ফের সিজারিয়ান অপারেশন কার্যক্রম চালু হয়েছে। এতে দরিদ্র ও অসহায় প্রসূতিদের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সিজারিয়ান ওটি (অপারেশন থিয়েটার) কক্ষের ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির দলীয় স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

আরো পড়ুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, কুয়াকাটায় এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড

বিদ্যুতের সংকট মোকাবেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, মেডিকেল অফিসার বিবি মালাকার, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সংসদ সদস্য মোশাররফ হোসেন হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দ্রুততম সময়ের মধ্যে সারাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে। কলাপাড়া হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগও রয়েছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, দীর্ঘদিন সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় দরিদ্র ও অসহায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এখন থেকে সীমিত পরিসরে হলেও প্রতি সপ্তাহে অন্তত বৃহস্পতিবার কলাপাড়া হাসপাতালে বিনা খরচে সিজারিয়ান অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ইতোমধ্যে দুই প্রসূতির বিনা খরচে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। এ কাজে চিকিৎসক ও সহকারীদের কোনো পারিশ্রমিক দিতে হবে না। তবে রোগীদের প্রয়োজনীয় কিছু ওষুধ বাইরে থেকে সংগ্রহ করতে হতে পারে। কারণ হাসপাতালে সরকারি পর্যায়ে পর্যাপ্ত ওষুধের সরবরাহ নেই।

স্থানীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের এ উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে দেখছেন। তবে অভিযোগ রয়েছে, একটি মধ্যস্বত্বভোগী দালালচক্র নানা কৌশলে প্রচার চালিয়ে প্রসূতিদের বাইরের ক্লিনিকে সিজারিয়ান করাতে বাধ্য করছে। স্থানীয়দের দাবি, এ চক্রের দৌরাত্ম্য বন্ধ করে প্রসূতিদের সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা,  কুয়াকাটায় এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড
কলাপাড়া

নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, কুয়াকাটায় এক ব্যক্তির এক বছরের কারাদণ্ড

September 23, 2026
5
বিদ্যুতের সংকট মোকাবেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে
কলাপাড়া

বিদ্যুতের সংকট মোকাবেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে

September 21, 2026
2
বিদ্যুৎ সংকট মোকাবেলায় কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে আলোচনা
কলাপাড়া

বিদ্যুৎ সংকট মোকাবেলায় কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে আলোচনা

September 21, 2026
5
কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ
কলাপাড়া

কলাপাড়ায় ৬৫ বছরের দখলীয় জমির বসত বাড়িতে হামলা ও মাছের ঘের লুটের অভিযোগ

September 19, 2026
6
জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
কলাপাড়া

জলবায়ু ন্যায়বিচার ও জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

September 18, 2026
11
কলাপাড়ায় এনিমেল শেডে প্রথমবারের মতো ফুটল ১৪টি বিষধর গোখরা সাপের বাচ্চা
কলাপাড়া

কলাপাড়ায় এনিমেল শেডে প্রথমবারের মতো ফুটল ১৪টি বিষধর গোখরা সাপের বাচ্চা

September 17, 2026
19
Next Post
একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

একবার জাল ফেলেই ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In