• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

৫ কোটি টাকার ইজারায় কালাইয়া বাজারের রাস্তাঘাটে করুণ দশা

ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, এলাকাবাসীর তীব্র ক্ষোভ

notesofatik by notesofatik
September 26, 2025
in পটুয়াখালী, বাউফল
0
৫ কোটি টাকার ইজারায় কালাইয়া বাজারের রাস্তাঘাটে করুণ দশা
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মু. আবু সুফিয়ান, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া বন্দর বাজার—বার্ষিক ইজারা মূল্য প্রায় ৫ কোটি টাকা। কিন্তু কোটি কোটি টাকার রাজস্ব সংগ্রহ সত্ত্বেও এই বাজারের মূল সড়ক ও অভ্যন্তরীণ রাস্তাঘাট যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে। ভাঙাচোরা রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, সামান্য বৃষ্টিতেই জমছে কাদা আর পানি। ফলে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পথচারী সবাই পড়েছেন চরম দুর্ভোগে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের জুন মাসে প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকায় বাজারটির ইজারা নেন স্থানীয় ব্যবসায়ী ইকবাল হোসেন। প্রতিবছর বিপুল অর্থে ইজারা হলেও বাজারের অবকাঠামো উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

আরো পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

অভ্যন্তরীণ সড়কগুলোর মধ্যে রয়েছে সুন্দরী সিনেমা হলের সামনের রাস্তা এবং কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সড়ক। এগুলোর দুরবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে যানবাহন চলাচল কার্যত অসম্ভব। এক পশলা বৃষ্টিতেই সড়কগুলো পরিণত হয় খাল বা নদীর মতো জলাশয়ে। ফলে বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন ক্রেতারা, ব্যবসায়-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বিশেষ করে বাজারের একটি মাত্র ১৫০ ফুট দীর্ঘ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন বাইতুল আমান নূরানী হাফেজী মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী ও পাশের মসজিদের অসংখ্য মুসল্লি। কিন্তু সামান্য বৃষ্টিতেই ওই সড়ক কাদা ও পানিতে তলিয়ে যাওয়ায় যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। একই স্থানে ঢাকামুখী পরিবহন থেকে নামানো মালপত্রও ওঠানামা করে। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে ব্যবসায়ীদের পণ্য, আহত হচ্ছেন শ্রমিকরা।

ধান-চাল ব্যবসায়ী আব্দুল মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাত্র ১৫০ ফুট রাস্তার কারণে আমাদের কোটি টাকার ক্ষতি হচ্ছে। মালামাল পরিবহনে কষ্ট হচ্ছে, বারবার দুর্ঘটনা ঘটছে। দ্রুত সংস্কার না হলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে।”

ব্যবসায়ীরা অভিযোগ করেন, “কোটি কোটি টাকার ইজারা দেওয়ার পরও বাজারের রাস্তা-ঘাট সংস্কার হয় না। এতে ক্রেতারা বাজারমুখী হতে চাইছে না, ব্যবসা যাচ্ছে মন্দার দিকে।”

অন্যদিকে বাজার ইজারাদার ইকবাল হোসেন জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছাড়া এককভাবে রাস্তা সংস্কার করা সম্ভব নয়। তবে ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি বিবেচনায় নিয়ে তিনি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, কোটি কোটি টাকার ইজারার এই বাজারে এমন শোচনীয় অবস্থা নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ। অনেকে প্রশ্ন তুলেছেন— “এত টাকা রাজস্ব কোথায় যায়, কেন রাস্তাঘাটে এর প্রতিফলন নেই?”

আরও পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
15
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
12
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পটুয়াখালী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
9
দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
8
Next Post
পাঁচ দফা দাবিতে বাউফলে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

পাঁচ দফা দাবিতে বাউফলে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In