• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, August 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

প্রযুক্তিগ্রামে কৃষি যান্ত্রিকীকরণে ব্রি’র এলএসটিডি প্রকল্পের সময়োপযোগী উদ্যোগ

notesofatik by notesofatik
January 5, 2026
in পটুয়াখালী, পটুয়াখালী সদর
0
প্রযুক্তিগ্রামে কৃষি যান্ত্রিকীকরণে ব্রি’র এলএসটিডি প্রকল্পের সময়োপযোগী উদ্যোগ
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উপকূলীয় জেলা পটুয়াখালী। লবণাক্ততা, জোয়ার-ভাটা, জলাবদ্ধতা আর প্রাকৃতিক দুর্যোগ—এই চ্যালেঞ্জের মাঝেই বছরের পর বছর কৃষকরা লড়ে যাচ্ছেন ফসল বাঁচানোর সংগ্রামে। এমন বাস্তবতায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেন সময়ের দাবি। সেই চাহিদাকে সামনে রেখেই পটুয়াখালীর কৃষকদের দোরগোড়ায় কৃষি যান্ত্রিকীকরণ পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), স্যাটেলাইট স্টেশন, পটুয়াখালী।

নতুন ৬টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় ব্রি স্যাটেলাইট স্টেশন, পটুয়াখালী জেলার সদর উপজেলার পশুরীবুনিয়া প্রযুক্তি গ্রামে ৫ একর জমিতে ট্রের মাধ্যমে ম্যাট টাইপ চারা উৎপাদন, ব্রি উদ্ভাবিত বীজ বপন যন্ত্র এবং রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে যান্ত্রিকভাবে ধান রোপণের কার্যক্রম বাস্তবায়ন করছে।

আরো পড়ুন

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

এরই ধারাবাহিকতায় যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), স্যাটেলাইট স্টেশন, পটুয়াখালী এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ড. মুহম্মদ আশিক ইকবাল খান। মাঠ পর্যায়ে এসব প্রযুক্তির প্রায়োগিক প্রদর্শনী দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা।

একসময় যেখানে বীজতলায় চারা তৈরি করতে দীর্ঘ সময়, বেশি বীজ ও অতিরিক্ত শ্রমের প্রয়োজন হতো, সেখানে এখন ট্রেতে সমান ও স্বাস্থ্যবান চারা উৎপাদন সম্ভব হচ্ছে। যান্ত্রিক ট্রান্সপ্লান্টারের মাধ্যমে অল্প সময়ে জমিতে চারা রোপণ হওয়ায় শ্রমিক সংকটের সমস্যাও অনেকটাই কাটছে। এতে করে কৃষকের উৎপাদন খরচ কমছে, বাড়ছে সময়ের সাশ্রয়।

সম্প্রতি আয়োজিত কৃষক সমাবেশে কৃষকদের হাতে-কলমে এসব প্রযুক্তির ব্যবহার শেখানো হয়। পাশাপাশি কৃষকদের মাঝে একটি বীজ বপন যন্ত্র ও চারা উৎপাদনের জন্য ট্রে বিতরণ করা হয়। অনেক কৃষক জানান, এই প্রযুক্তি ব্যবহার করে তারা নির্ধারিত সময়ে রোপণ সম্পন্ন করতে পারছেন, যা ফলন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ব্রি’র বিজ্ঞানী ড মুহম্মদ আশিক ইকবাল খান এর মতে, উপকূলীয় এলাকার প্রতিকূল পরিবেশে টেকসই ধান উৎপাদন নিশ্চিত করতে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। আধুনিক যন্ত্র ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে কৃষকরা শুধু উৎপাদন বাড়াবেন না, বরং ভবিষ্যৎ জলবায়ু ঝুঁকির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতাও অর্জন করবেন।

পটুয়াখালীর মাঠে মাঠে যখন যান্ত্রিক ট্রান্সপ্লান্টারের শব্দ শোনা যায়, তখন তা শুধু চারা রোপণের শব্দ নয়—এ যেন উপকূলীয় কৃষিতে নতুন সম্ভাবনার বার্তা। কৃষকের হাতে প্রযুক্তি পৌঁছে দিয়ে টেকসই কৃষির পথে এগিয়ে যাওয়ার এই উদ্যোগ পটুয়াখালীর কৃষিতে তৈরি করছে এক নতুন দিগন্ত।

আরও পড়ুন

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
10
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
1
সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর
পটুয়াখালী

সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর

August 6, 2026
13
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার
পটুয়াখালী

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার

August 6, 2026
2
কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান
কলাপাড়া

কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান

August 6, 2026
3
লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
পটুয়াখালী

লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

August 6, 2026
3
Next Post
দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৩৫

দুমকিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৩৫

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In