ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টি’র মনোনীত পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর (অব:) ডা. আব্দুল ওয়াহাব মিনার এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করছেন পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী কামাল হোসেন।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরেপক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ অবশ্য আমাদের পক্ষে রায় দিবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা এবি পার্টি’র সহকারী সদস্য সচিব মোঃ মুশফিকুর রহমান মনির, সদস্য আবু হানিফ জয়, মোঃ জাকির হোসেন, মোসাঃ হাফিজা বেগম, আসমা আক্তার প্রমুখ।









