• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, September 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

তরুণ নেতৃত্বেই গড়বে আধুনিক বাউফল: ড. শফিকুল ইসলাম মাসুদ

notesofatik by notesofatik
December 5, 2025
in পটুয়াখালী, বাউফল
0
তরুণ নেতৃত্বেই গড়বে আধুনিক বাউফল: ড. শফিকুল ইসলাম মাসুদ
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমরা বাউফলে আর পুরোনো নেতৃত্ব চাই না, এবার নতুনের বাংলাদেশ। তরুণরাই সমাজ ও রাষ্ট্রে পরিবর্তন এনেছে, এদের নেতৃত্বেই হবে বাউফলের প্রকৃত উন্নয়ন।”

আজ বৃহস্পতিবার নাজিরপুর তাঁতের কাঠি ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

ড. মাসুদ বলেন, “জমিন যার আইন চলবে তার—এ স্লোগানকে সামনে রেখে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেবে। বাউফলে আর চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি চাই না। সাত শহীদের রক্তে ভেজা এই বাউফল সেবক চায়, মালিক নয়।”

তিনি আরও বলেন, ‘‘রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা প্রতিটি নাগরিকের অধিকার। সৎ, দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রতিনিধি নির্বাচন করতে না পারলে কখনোই স্বচ্ছ সমাজ গঠন সম্ভব নয়।’’

কিছু বুদ্ধিজীবীর সমালোচনা করে তিনি বলেন, “যারা বলে জামায়াত নির্বাচিত হলেও ক্ষমতা দেওয়া যাবে না—তাদের ২৪-এর পরিণতি ভোগ করতে হবে।”

নারীর মর্যাদা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “ইসলাম নারীর সম্মান নিশ্চিত করেছে। কিন্তু যারা বলে জামায়াত ক্ষমতায় গেলে নারী বন্দি থাকবে—তাদের কাছে নারীর স্বাধীনতার সংজ্ঞা হলো শিয়ালের কাছে মুরগির স্বাধীনতা।”

দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, “আমরা অতীতে ভাষণ আর শোষণের রাজনীতি দেখেছি। এবার পরিবর্তনের বাংলাদেশ চাই। কৃষক ফসল তুলতে পারে না, তরমুজের ট্রলার ছিনতাইয়ের ঘটনাও সবাই দেখেছে। এখন চাই—‘জমি যার ফসল তার’।’’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফলের উন্নয়নে নিজের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, “আমরা আধুনিক বাউফল গড়তে কাজ করছি। নারীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করেছি, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করেছি, বগা সেতু নির্মাণ ও নদীভাঙনরোধে কাজ করেছি, জেলেদের লাইফ জ্যাকেট বিতরণ করেছি।”

তিনি আরও ঘোষণা দেন, “আমরা শুধু ভোট দিয়ে বাড়ি চলে যাব না—কেন্দ্র পাহারা দিয়ে ভোটারের আমানত জীবন দিয়ে রক্ষা করব।”

গণসংযোগে উপস্থিত ছিলেন—উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ ও আইন বিষয়ক সম্পাদক মুনতাসির মুজাহিদ, ঢাকা দক্ষিণের ব্যবসায়ী নেতা আতিকুল রহমান নজরুল, সাবেক শিবির সভাপতি ইউনুস চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদওয়ান উল্লাহ মাস্টারসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা।

দিনব্যাপী তিনি নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তাঁতের কাঠি মাধ্যমিক বিদ্যালয়, বড় ডালিম দাখিল মাদ্রাসা, ছোট ডালিমিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ধান্দি কামিল মাদ্রাসা মাঠে বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক
দশমিনা

দশমিনায় ট্রান্সফরমার চুরি ঠেকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত যুবক

September 6, 2026
1
বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু
দশমিনা

বজ্রপাতে দশমিনায় কৃষকের দুই গবাদিপশুর মৃত্যু

September 6, 2026
3
পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
পটুয়াখালী সদর

পটুয়াখালীতে দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

September 6, 2026
1
পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
পটুয়াখালী

পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

September 6, 2026
2
কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে
কলাপাড়া

কুয়াকাটায় হাজার কোটি টাকার সরকারি খাসজমি বেহাতের অভিযোগ, প্রশ্ন মালিকানা নিয়ে

September 6, 2026
8
পটুয়াখালী জেলা মহিলা পরিষদের তৃণমূল শাখার কর্মী সভা অনুষ্ঠিত
পটুয়াখালী

পটুয়াখালী জেলা মহিলা পরিষদের তৃণমূল শাখার কর্মী সভা অনুষ্ঠিত

September 6, 2026
8
Next Post
পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তৃণমূলের

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তৃণমূলের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In