পটুয়াখালীর দশমিনা উপজেলায় মোঃ মাহাবুল মৃধা (৫০) নামে একজন মৎস্য চাষী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে দশমিনা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গয়না গাটা এলাকার চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মাহাবুল মৃধা উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গয়না গাটা এলাকার পচু চৌকিদার বাড়ির মৃত্যু রহমান মৃধার তৃতীয় পুত্র। তিনি পেশায় একজন মৎস্য চাষী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাহাবুল মৃধা তার মৎস্য খামারে মাছের খাবার দেওয়ার জন্য যান। মাছকে খাবার দেওয়ার পর পানি নিস্কাসনের জন্য ব্যবহারিত জগ মটার ঠিক করে পানি নিস্কাসনের জন্য ঝকমাটারের লাইন বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পাশে পরে যায়।
ঘরের লোকজন খোঁজকরতে এসে দেখে পুকুরের পারে পরে আছে। তখোন তার ছেলে ও স্থানীয় লোক জন দ্রুত দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ডাক্তার মাহাবুল মৃধাকে মৃত্যু ঘোষনা করার পর পরিবারের লোক জন তাকে বাড়ি নিয়ে যায়। দশমিনা থানা পুলিশ খবর পেয়ে মাহাবুল মৃধার মরদেহ বাড়ি থেকে থানা নিয়ে আসে।
এ ঘটনায় তার ছেলে উজ্জ্বল মৃধা জানান , আমার বাবার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় সে প্রতিদিনের আজ মাছের খামারে খাবার দিতে যায়। সেখানে আমাদের জগ মটার দিয়ে পানি তুলতে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ঘটনাস্থলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যু হয়। তাই এ বিষয়ে আমরা কাউকে সন্দেহ করি না। আমাদের করোপ্রতি কোন অভিযোগ নাই।
এ বিষয় দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুরখবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মৃতদেহ থানায় আনা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলতেছে। যেহেতু এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই সেহেতু পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।









