• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, July 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

খেলার মাঠের মতই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান ড. মাসুদের

notesofatik by notesofatik
November 28, 2025
in পটুয়াখালী, বাউফল
0
খেলার মাঠের মতই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান ড. মাসুদের
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই শহীদ স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পাবলিক মাঠে বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ আয়োজনকে ঘিরে হাজারো মানুষের ঢল নামে। মাঠের গ্যালারি, পাশের সড়ক ও খোলা প্রান্তজুড়ে উৎসুক জনতার আনাগোনা সৃষ্টি হয়।

আরো পড়ুন

পবিপ্রবি’র একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলা উদ্বোধন

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং পটুয়াখালী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকার মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। অনুষ্ঠানে গত বছরের জুলাই আন্দোলনে বাউফলে শহীদ হওয়া সাত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় বাউফল উপজেলা একাদশ ও বাউফল পৌরসভা একাদশ। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত বাউফল উপজেলা একাদশ ৫–৪ গোলে পৌরসভা একাদশকে হারিয়ে বিজয়ী হয়। বিজয়ী দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৩০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। দেশি–বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। সন্ধ্যায় স্থানীয় ও জাতীয় মানের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “খেলার মূল চেতনা হলো সৌজন্যবোধ। রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়া এবং পরস্পরের প্রতি সম্মান রেখে খেলতে জানতে হবে। শক্তির ব্যবহার নয়, কৌশলই খেলায় জয় এনে দেয়। আগামী রাজনীতিতেও আমরা কৌশল ও প্রতিভার বিকাশের মাধ্যমে টেকসই রাজনৈতিক সংস্কৃতি উপস্থাপন করতে চাই।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতির অভিযোগ তুলে বলেন, “আমাদের পোস্টার–ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, কর্মীদের ওপর হামলা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি বাউফলেও আমাদের কর্মীদের আহত করা হয়েছে, মা-বোনদের অপমান করা হয়েছে। ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা কাজ করে—তাদের বাধাগ্রস্ত করা হচ্ছে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

নিরপেক্ষ প্রশাসনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। প্রশাসনের মাধ্যমে দ্রুত সব পক্ষের সঙ্গে আলোচনা করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। ঈদের উৎসবে ভোটের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে—তা বাস্তবায়ন করতে হবে।”

গতকালের রাজনৈতিক হামলার ঘটনাও তিনি নিন্দা করেন। মাসুদ বলেন, “আমরা প্রকাশ্যেই দেখেছি অস্ত্র হাতে হামলা হয়েছে। কেন্দ্রীয় আমিরও এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, দ্রুত হামলাকারীদের গ্রেফতার, তদন্ত ও বিচার সম্ভব হবে।”

নির্বাচনী দায়িত্ব বণ্টনে লটারি পদ্ধতির স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। “লটারি প্রক্রিয়া সঠিকভাবে হলে সুষ্ঠুভাবে দায়িত্ব বণ্টন সম্ভব,” উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু আমরা শুনছি কিছু ক্ষেত্রে প্রশাসনিক প্রভাব খাটিয়ে এ প্রক্রিয়া পরিবর্তন করা হচ্ছে। স্বচ্ছ লটারির মাধ্যমেই প্রকৃত নিরপেক্ষতা নিশ্চিত হতে পারে।”

প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদিনজুড়েই বাউফলে ছিল উৎসবের আমেজ। খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে স্থানীয় মানুষের অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুন

পবিপ্রবি’র একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলা উদ্বোধন
দুমকি

পবিপ্রবি’র একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলা উদ্বোধন

July 30, 2026
2
পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত
পটুয়াখালী

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

July 29, 2026
1
কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
কলাপাড়া

কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

July 29, 2026
2
দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ
দুমকি

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ

July 29, 2026
5
নকশার ভুলে ৬ বছর ঝুলে সেতু, সংযোগ সড়কহীন দুর্ভোগে দুই উপজেলার ১১ গ্রামের মানুষ
দশমিনা

নকশার ভুলে ৬ বছর ঝুলে সেতু, সংযোগ সড়কহীন দুর্ভোগে দুই উপজেলার ১১ গ্রামের মানুষ

July 29, 2026
3
আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের — পবিপ্রবি ভিসি
Uncategorized

আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের — পবিপ্রবি ভিসি

July 29, 2026
8
Next Post
জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্য, বিএনপিনেতা বাবা-ছেলের দলীয় সাজা

জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্য, বিএনপিনেতা বাবা-ছেলের দলীয় সাজা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In