• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, July 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

জমি দখলের পাঁয়তারা, কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের বসতবাড়িতে আগুন

notesofatik by notesofatik
November 28, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
জমি দখলের পাঁয়তারা, কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের বসতবাড়িতে আগুন
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের একটি বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বসতঘরের সামনের বারান্দাটি সম্পূর্ণ পুড়ে গেছে। রান্নাঘরের কোনো চিহ্ন নেই বললেই চলে, কেবল ভাঙা অংশ পড়ে আছে। বসতঘরের কয়েকটি খুঁটি কেটে দেওয়া হয়েছে। বসতঘরটি একপাশে ঝুঁকে আছে । তবে স্থানীয়দের কেউই আগুনের সূত্রপাত নিয়ে মুখ খুলতে রাজি নন।

আরো পড়ুন

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

এ ঘটনায় মংচাওয়েন (৪২) রাখাইন বাদী হয়ে সন্দেহভাজন হিসেবে রুবেল সিকদারসহ কয়েকজনের নাম অভিযোগে উল্লেখ করেন।

থানায় লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, রুবেল সিকদার বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় শতবর্ষী রাখাইন নারী সেমাচিংয়ের সাড়ে ১২ একর জমি জাল ওয়ারিশ সনদ তৈরি করে দলিল করে নেন। এতে কোম্পানীপাড়ার এক মাতবর সহযোগিতা করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য মংচাওয়েন অভিযোগে বলেন রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত লোকজন বসতঘরে আগুন দেয়। আশপাশের লোকজন আগুন দেখে আমাকে খবর দেয়। আমাদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রুবেল সিকদার ও তার সহযোগীরা এ ঘটনা ঘটাতে পারে।

মংচাওয়েন রাখাইন আরও বলেন জালিয়াতির মাধ্যমে আমাদের জমি দখলের পাঁয়তারা চলছে। পরিকল্পনা করেই আমাদের ঘরে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা। এর আগেও এই বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তার অভিযোগ।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ভুক্তভোগী মায়া রাখাইন বলেন, রুবেল সিকদার আগের সরকার আমলে আমাদের উপর অনেক নির্যাতন করেছে। আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। তিনি একজন ভূমিদস্যু। তার নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি ।

জমির নথিতে উল্লেখ করা হয়েছে এসএ ১৯৫ নং খতিয়ানের ২৬১৭, ২৬১৮, ১৯, ২৪, ২৫, ২৭১৯ ও বিএস ১০৮৭ খতিয়ানের ৪২১ল৫–২২, ৯৬, ৪৩০৩ দাগসহ একাধিক দাগে সেমচিং গং মালিক হিসেবে স্বীকৃত।

ভুক্তোভোগী সেমচিং রাখাইন জানান, রাতে তাদের ঘরে আগুন দিয়ে জমি দখলের চেষ্টা করছে রুবেল সিকদার। সংখ্যালঘু হওয়ায় বারবার নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি ন্যায়বিচার চেয়েছেন।

অভিযুক্ত রুবেল সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো জমি দখল করিনি। আগুনের ঘটনাটি আমিও সকালে শুনেছি। এর বেশি কিছু জানি না।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান,বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত
পটুয়াখালী

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

July 29, 2026
1
কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
কলাপাড়া

কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

July 29, 2026
2
দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ
দুমকি

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ

July 29, 2026
5
নকশার ভুলে ৬ বছর ঝুলে সেতু, সংযোগ সড়কহীন দুর্ভোগে দুই উপজেলার ১১ গ্রামের মানুষ
দশমিনা

নকশার ভুলে ৬ বছর ঝুলে সেতু, সংযোগ সড়কহীন দুর্ভোগে দুই উপজেলার ১১ গ্রামের মানুষ

July 29, 2026
3
আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের — পবিপ্রবি ভিসি
Uncategorized

আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের — পবিপ্রবি ভিসি

July 29, 2026
8
বাউফলে অসহায় মানুষের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
বাউফল

বাউফলে অসহায় মানুষের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

July 29, 2026
4
Next Post
পটুয়াখালীতে জেলা বিএনপির সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে জেলা বিএনপির সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In