• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় দলিল না দিয়ে বিক্রিত জমি জবরদখলের অভিযোগ

notesofatik by notesofatik
November 27, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় দলিল না দিয়ে বিক্রিত জমি জবরদখলের অভিযোগ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটার আলিপুর এলাকায় বিক্রিত জমির দলিল না দিয়ে উল্টো সেই জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছেন মোনোয়ারা বেগম হ্যাপি ও তাঁর ভাই হানিফ মেম্বার—এমন অভিযোগ তুলেছেন ক্রেতা শ্যামলী বেগম। প্রায় ১২ বছর ধরে জমির দখলে থাকা এই নারী বর্তমানে নানা হুমকি-ধমকি ও হয়রানির কারণে মানবেতর জীবনযাপন করছেন।

ঘটনাটি ঘটেছে কুয়াকাটার মৎস্যবন্দরসংলগ্ন আলিপুরের থ্রি-পয়েন্ট এলাকায়। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ জুলাই লতাচাপলী মৌজার (জেএল নং–৩৪) এসএ ৯৫৯ খতিয়ানভুক্ত ৯২৫সহ কয়েকটি দাগের মোট ৫ শতাংশ জমি ৫ লাখ টাকায় বিক্রি করেন মোনোয়ারা বেগম হ্যাপি। এ সময় ক্রেতা শ্যামলী বেগম নগদ ৪ লাখ টাকা বায়না প্রদান করে ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে হাতবায়না চুক্তিপত্র সম্পাদন করেন। জমিটির দখলও তখনই বুঝিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন

সাগরে জাল ফেলতে চাঁদা দাবি, না দেওয়ায় হামলা; আহত ৪ জেলে

আমখোলায় জনগণের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত

কুয়াকাটাসহ আশপাশের পাঁচটি মৌজার জমি বিক্রি করতে বিভাগীয় কমিশনারের পারমিশন প্রয়োজন হয়। পারমিশন না পাওয়ায় দলিল সম্পাদন দীর্ঘ সময় ঝুলে থাকে। এর মধ্যেই পর্যটননগরী কুয়াকাটায় উন্নয়নকাজ ও জমির মূল্য কয়েকগুণ বেড়ে গেলে বিক্রেতা হ্যাপির মনোভাব পরিবর্তন হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শ্যামলী। তাঁর দাবি, বছরের পর বছর নানা অজুহাতে দলিল না দিয়ে তাঁকে হয়রানি করে আসছেন হ্যাপি।

ভুক্তভোগী শ্যামলী বেগম বলেন, “১২-১৩ বছর আগে জমি কিনে ভোগদখলে আছি। কিন্তু কিছুদিন আগে এলাকাজুড়ে বালু ভরাট করায় আমার ঘর নিচু হয়ে যায়। ঘরের ভিটা উঁচু করতে শুরু করলে হ্যাপি আর তার ভাই হানিফ মেম্বার লাঠিয়াল নিয়ে এসে বাধা দেয় এবং আমার আসবাবপত্র ভেঙ্গে ফেলে। আমাকে অপমান করে, অশ্লীল গালিগালাজ করে, এমনকি প্রাণনাশের হুমকিও দেয়।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও জানান, এসব নির্যাতন থেকে বাঁচতে বিভিন্ন মানুষের দ্বারস্থ হন। পরে লতাচাপলী ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করলে তিনি উপস্থিত থাকলেও বিবাদী হ্যাপি একবারও হাজির হননি।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “শ্যামলীর অভিযোগের পর বিবাদীপক্ষকে তিনবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা গ্রাম্য আদালতের প্রতি অসম্মান দেখিয়ে হাজির হয়নি। শ্যামলীর কাগজপত্র যাচাই করে দেখা যায়—২০১৩ সালে তিনি হ্যাপির কাছ থেকে জমির হাতবায়না নিয়েছেন। পারমিশন মিললে দলিল দেওয়ার কথা থাকলেও এখনো কেন দেওয়া হয়নি তা রহস্যজনক।”

অভিযোগ বিষয়ে জানতে চাইলে বিক্রেতা মোনোয়ারা বেগম হ্যাপি দাবি করেন, “শ্যামলী বেগম আমার বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। পরে এখন দাবি করছেন যে তিনি নাকি জমি কিনেছেন।”

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় এসপি অফিসের মাধ্যমে অভিযোগ এসেছে। উভয়পক্ষকে কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জমি জবরদখলের আশঙ্কা, হুমকি-ধমকি এবং দীর্ঘদিন দলিল না পাওয়াসহ বিভিন্ন হয়রানির কারণে বর্তমানে শ্যামলী বেগম চরম ভোগান্তিতে রয়েছেন। ন্যায়বিচারের আশায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন

সাগরে জাল ফেলতে চাঁদা দাবি, না দেওয়ায় হামলা; আহত ৪ জেলে
কলাপাড়া

সাগরে জাল ফেলতে চাঁদা দাবি, না দেওয়ায় হামলা; আহত ৪ জেলে

September 10, 2026
6
আমখোলায় জনগণের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত
গলাচিপা

আমখোলায় জনগণের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত

September 10, 2026
13
কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে
কলাপাড়া

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে

September 10, 2026
17
ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
পটুয়াখালী

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

September 10, 2026
4
পলিথিনের বিকল্প হিসেবে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের কাপড়ের ব্যাগ বিতরণ
পটুয়াখালী

পলিথিনের বিকল্প হিসেবে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের কাপড়ের ব্যাগ বিতরণ

September 10, 2026
3
পটুয়াখালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

September 10, 2026
6
Next Post
তোমরাই হবে দেশের সু-নাগরিক এবং সমৃদ্ধি হবে বিশ্বময়: ইউএনও মাহমুদুল হাসান

তোমরাই হবে দেশের সু-নাগরিক এবং সমৃদ্ধি হবে বিশ্বময়: ইউএনও মাহমুদুল হাসান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In