• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে ইউটিউব দেখে বস্তায় আদা চাষ করে তাক লাগালেন কৃষক

notesofatik by notesofatik
November 10, 2025
in পটুয়াখালী, মির্জাগঞ্জ
0
মির্জাগঞ্জে ইউটিউব দেখে বস্তায় আদা চাষ করে তাক লাগালেন কৃষক
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে সবুজ মাঠ আর কৃষকের পরিশ্রম এখানেই জন্ম নিচ্ছে নতুন নতুন কৃষি সাফল্যের গল্প। এবার সেই সাফল্যের তালিকায় যুক্ত হয়েছে বস্তায় আদা চাষ। উপজেলায় এই প্রথম বাণিজ্যিকভাবে বাড়ির আঙিনায় পতিত অনাবাদি জমিতে বস্তায় আদা চাষ করে তাক লাগিয়েছেন মির্জাগঞ্জ গ্রামের কৃষক রুহুল আমীন কাজী (৬৫)।

তাঁর এই নতুন পদ্ধতি এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে, কারণ বস্তায় আদা চাষে কম খরচে ও কম জায়গায় বেশি ফলন পাওয়া যায়।

আরো পড়ুন

আমখোলায় জনগণের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে

সরেজমিনে গিয়ে জানা যায়, রুহুল আমীন কাজী ছেলে বেসরকারি চাকরিজীবী নিজাম কাজী স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখে তার বাবার সাথে আলাপ করেন। এরপর তাঁর বাবা রুহুল আমিন কাজী উপজেলা কৃষি অফিসের সার্বিক পরামর্শ ও সহযোগিতা নিয়ে বাড়ির পাশের সুপারি বাগানের ২০ শতাংশ পতিত জমি ও গাছ তলায় বস্তায় আদাচাষ শুরু করেন। যার মধ্যে ১.৫ শতাংশে রয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত)” এর প্রদর্শনী। ফলে কৃষি অফিস থেকে তাকে ১৫ কেজি আদা ও ২৫০ টি বস্তা এবং সার ও কীটনাশক দিয়ে সহযোগিতা করেছেন।

এবছর তিনি মোট ২ হাজার ৮ শত বস্তায় ৩০০ কেজি আদা চাষ করেছেন। বস্তাগুলো আদা চাষের জন্য প্রস্তুত থেকে শুরু করে বীজ রোপণ, সার ও কীটনাশক প্রয়োগ এবং অন্যান্য খরচ সহ মোট তিন লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান কৃষক। তবে খরচ অনুযায়ী আশানুরূপ ফলনও হয়েছে, ধারণা করছেন প্রতি বস্তা থেকে ১ থেকে ২ কেজি পর্যন্ত আদা তোলা যাবে। স্থানীয় বাজারে আদার চাহিদা ভালো রয়েছে, আর দামও বেশ ভালো। ফলে প্রথম বছরেই লাভের সম্ভাবনা দেখছেন চাষি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ ব্যাপারে আদাচাষী রুহুল আমীন কাজী বলেন, আমি আগে কখনো বস্তায় আদা চাষ করিনি। হঠাৎ একদিন ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আদা চাষ করার পরিকল্পনা করি। পরে উপজেলা কৃষি অফিসের সার্বিক পরামর্শে মাটি, বালি, কাঠের গুড়ি, জৈব ও অন্যান্য সার মিশ্রিত করে বস্তায় ভরাট করে প্রথমবার আদা চাষ করছি। গত বৈশাখ মাসে আদাগুলো রোপণ করি। আদা গাছগুলো দিন দিন বেড়েই চলেছে। এখনো কোনো রোগবালাই দেখা দেয়নি। এতে ফলনও ভালো হয়েছে। ফাল্গুন মাসে আধাগুলো উত্তোলন করবো। আশাকরি আদা বিক্রি করে আমি লাভবান হবো ইনশাআল্লাহ।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এই উপজেলায় এবছরই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষাবাদ হয়েছে। একমাত্র আদা চাষী রুহুল আমিন কাজীকে উপজেলা কৃষি অধিদপ্তর থেকে সকল ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়েছে এবং অব্যাহত রয়েছে। আমরা আশা করছি, তিনি লাভবান হবেন এবং তার সফলতা দেখে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা আদা চাষে উদ্বুদ্ধ হবেন। তার মাধ্যমে এই উপজেলার কৃষিতে আরেকটি বিপ্লব হবে বলে আমরা আশা করছি।

তিনি আরো বলেন, প্রথাগত জমিতে চাষের বদলে বস্তায় চাষের ফলে পানি নিয়ন্ত্রণ, রোগবালাই দমন এবং জায়গা সাশ্রয় সবই সহজ। ফলে যে কোনো স্থানে এভাবে আদা চাষ করা সম্ভব। তাই এই পদ্ধতিতে আদা চাষের মাধ্যমে নিজেদের আদার চাহিদা মেটানোর পাশাপাশি রাষ্ট্রের আমদানি নির্ভরতাও কমে আসবে।

আরও পড়ুন

আমখোলায় জনগণের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত
গলাচিপা

আমখোলায় জনগণের সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে জনসংলাপ অনুষ্ঠিত

September 10, 2026
3
কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে
কলাপাড়া

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে

September 10, 2026
13
ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
পটুয়াখালী

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

September 10, 2026
4
পলিথিনের বিকল্প হিসেবে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের কাপড়ের ব্যাগ বিতরণ
পটুয়াখালী

পলিথিনের বিকল্প হিসেবে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের কাপড়ের ব্যাগ বিতরণ

September 10, 2026
3
পটুয়াখালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

September 10, 2026
6
বাউফলে মাদরাসা থেকে জিপিএ-৫ পেল মো. বায়েজিদ খান
পটুয়াখালী

বাউফলে মাদরাসা থেকে জিপিএ-৫ পেল মো. বায়েজিদ খান

September 10, 2026
6
Next Post
পটুয়াখালীতে পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীতে পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশুর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In