• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, July 26, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

মহিপুর মৎস্য বন্দরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শত শত মন জাটকা

notesofatik by notesofatik
November 7, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
মহিপুর মৎস্য বন্দরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শত শত মন জাটকা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর আলীপুর-মহিপুর মৎস্যবন্দর এখন জাটকা ইলিশে সয়লাব। প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার জাটকা ইলিশ বিক্রি হচ্ছে এখানে। অথচ সরকার ঘোষিত ১ নভেম্বর থেকে ৩০ জুলাই পর্যন্ত জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা বলবৎ থাকলেও তা কেবল নোটিফিকেশনে সীমাবদ্ধ।

সরেজমিনে দেখা গেছে, বন্দরের প্রায় সব আড়তেই জাটকা ইলিশের স্তূপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জাটকা ক্রয়-বিক্রয়। কিন্তু প্রশাসনের উপস্থিতি কিংবা অভিযান নেই সেখানে। শুধু মহাসড়ক, টোল প্লাজা, বাস স্ট্যান্ড পর্যন্ত সীমিত অভিযান।

আরো পড়ুন

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমানকে মারার হুমকি, অভিযুক্ত বিএনপি নেতা

কুয়াকাটায় সাংবাদিক ও পর্যটনকর্মীকে হাতুড়িপেটা, হামলাকারীদের শনাক্তের দাবি পরিবারের

গত ৫ দিনে কুয়াকাটা নৌ-পুলিশ, নিজামপুর কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন কয়েকটি অভিযানে বেশ কিছু জাটকা জব্দ করলেও সেগুলো মূলত পরিবহন ও মহাসড়ক কেন্দ্রিক ছিল। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আড়ৎ শ্রমিক জানান, প্রতিদিন বন্দরে শত শত মণ জাটকা বিক্রি হয়। কোস্টগার্ড শুধু ক্যাম্পের সামনে মহাসড়কে দু-একটা ট্রাক থামায়, কিন্তু বন্দরের ভেতরে ঢোকে না।

আলীপুর বন্দর এলাকার এক জেলে বলেন, আমরা বাধ্য হয়ে জাটকা ধরি। সাগরে এখন বড় ইলিশ নেই, জাল ফেললেই ছোট জাটকা আসে। এগুলো না ধরলে ঘরের চুলা জ্বলবে না।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

আরেক জেলে খবির ঘরামি বলেন, সরকার যদি বিকল্প আয়ের ব্যবস্থা করতো, আমরা জাটকা ধরতাম না। কিন্তু এখন এনজিওর কিস্তির টাকা আর বাচ্চাদের খাবার জোগাতে গিয়ে জাটকাই ভরসা।

এদিকে স্থানীয় এক আড়ৎদার কাওসার বলেন, জাটকা ধরা বা বিক্রির দায় শুধু জেলেদের নয়। বাজারে চাহিদা আছে, ক্রেতারা কিনতে আসে। প্রশাসন অভিযান করলেও সব জায়গা কভার করা সম্ভব হয় না।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, আমরা সড়কে কয়েকটি অভিযান পরিচালনা করেছি। আমাদের কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ৫ দিনের ট্রেনিংয়ে ছিলেন, তাই বন্দরে অভিযান চালানো সম্ভব হয়নি। আগামীকাল শনিবার থেকে আমরা বন্দরগুলোতে অভিযান চালাবো।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, সম্প্রতি কলাপাড়া উপজেলায় বেশ কয়েকটি জাটকা বিরোধী অভিযান পরিচালনা করেছি। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমানকে মারার হুমকি, অভিযুক্ত বিএনপি নেতা
বাউফল

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিক মিজানুর রহমানকে মারার হুমকি, অভিযুক্ত বিএনপি নেতা

July 25, 2026
13
কুয়াকাটায় সাংবাদিক ও পর্যটনকর্মীকে হাতুড়িপেটা, হামলাকারীদের শনাক্তের দাবি পরিবারের
কলাপাড়া

কুয়াকাটায় সাংবাদিক ও পর্যটনকর্মীকে হাতুড়িপেটা, হামলাকারীদের শনাক্তের দাবি পরিবারের

July 25, 2026
4
সমবায়ে সমৃদ্ধি, আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণের বিকল্প নেই: খন্দকার হুমায়ুন কবির
গলাচিপা

সমবায়ে সমৃদ্ধি, আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণের বিকল্প নেই: খন্দকার হুমায়ুন কবির

July 25, 2026
4
গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
গলাচিপা

গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

July 25, 2026
3
বাউফলের কৃতী সন্তান ডা. নাসির উদ্দিন আর নেই
বাউফল

বাউফলের কৃতী সন্তান ডা. নাসির উদ্দিন আর নেই

July 25, 2026
17
পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব থাকা সিরীয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
পটুয়াখালী

পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব থাকা সিরীয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

July 25, 2026
5
Next Post
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ জন

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ জন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In