কলাপাড়া প্রতিনিধি: মাদক সেবনের অপরাধে কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ডে ৮ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯ টায় কুয়াকাটা বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন।
দন্ডিতরা হলেন,১. মো সুজন মিয়া (২৬), মো ইমাম হাসান (২৭), মো রিপন হাওলাদার (২৭), মো ইমাম হোসেন (২০), মো সোহেল ঘরামী (২৩), মো আলামীন (৩০), মো জুয়েল ঘরামী (২৩), মো গোলাম কিবরিয়া (২৬)। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী এ অভিযানে সহযোগিতা করেন।









