কুয়াকাটা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে দু’টি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকেলে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক ডাক্তার কিশলয় সাহার হাতে আনুষ্ঠানিকভাবে এই হুইলচেয়ার হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক ১১৩ পটুয়াখালী-৪ আসনের (কলাপাড়া- রাঙ্গাবালী) আসনের জন্য মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ জামাতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাও. হাবীবুর রহমান, কলাপাড়া উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, কুয়াকাটা পৌর আমীর মোঃ শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম প্রমূখ।
কলাপাড়া উপজেলা আমির বলেন, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম রোগীদের সেবায় এই হুইলচেয়ারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, “রোগীদের চলাচলে এই হুইল চেয়ার অনেক সহায়ক হবে। সামাজিক উদ্যোগ হিসেবে এমন সহযোগিতা প্রশংসনীয়।”
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এর আগেও কলাপাড়ায় বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে ।









