• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, September 10, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় ঝুঁকিপূর্ণ স্থাপনা সরদারমার্কেট ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ পৌরসভার

notesofatik by notesofatik
October 31, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় ঝুঁকিপূর্ণ স্থাপনা সরদারমার্কেট ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ পৌরসভার
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: জোয়ারের সময় বুক থেকে কোমর সমান পানি থাকে। উত্তাল সাগরের ঢেউয়ের সময় প্রচন্ড ঝাপটা লাগে। হাইকোর্টের রিট পিটিশন অনুসারে বেড়িবাঁধের বাইরে কুয়াকাটা সৈকত এরিয়ায় কোন স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও সাগরের পানির লেভেলসহ দখল করে তোলা আলোচিত চরম ঝুঁকিপূর্ণ স্থাপনা ‘সরদার মার্কেট’ আবার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আগে আয়রণ স্ট্রাকচারের উপরে ঢালাই দেওয়া ছিল। ছিল দ্বিতল, অনুমোদনহীন। এবারে করা হচ্ছে তিনতলা। যেন সাগরেরই মালিকানা দাবি করে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি। এটি ধ্বসে পর্যটকসহ মার্কেটের দোকানিদের প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। সবশেষ কুয়াকাটা পৌরসভার প্রশাসক বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অনুমোদনহীন এই ঝুঁকিপূর্ণ স্থাপনা সরদার মার্কেটের নির্মাণ কাজ বন্ধকরণ ও অপসারণের চিঠি দিয়েছেন। যেখানে সাত দিনের সময়সীমা বেধে দেওয়া হয়েছে।

চিঠিতে কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক উল্লেখ করেছেন, ‘পৌরসভার অনুমোদন ব্যতীত এবং মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ৫১৬২/২০১১ অনুসারে নিষেধাজ্ঞা সত্ত্বেও বেড়িবাঁধের বাইরে জিরোপয়েন্টে লোহার পাইপ দিয়ে কাঠের পাটাতনের উপর ঢালাই দিয়ে প্রায় ৪০ ফুট উচ্চতার তিন তলা স্থাপনা নির্মাণ করছেন। যা ইমারত আইন, ১৯৫২, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এবং গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের ১৮ জুলাই, ২০১৬ তারিখের ৪৩৮ নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের সুস্পষ্ট লংঘন। এই ঝুঁকিপূর্ণ স্থাপনা ধ্বসে গিয়ে যে কোন সময় পর্যটকের প্রাণহানি ঘটতে পারে। ইতিপূর্বে পৌরসভার প্রকৌশলীগণ আপনাকে ওই নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করেছেন। তা সত্ত্বেও নির্দেশ অমান্য করে স্থাপনা বার্ধিত ও সম্প্রসারণ করেছেন। আগামি ৭ দিনের মধ্যে অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ চিঠিতৈ আরো বলা হয়েছে ২০২৪ সালের ৭ এবং ২১ অক্টোবরের মাসিক সভায় সরদার মার্কেটটি ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসাবে সাইনবোর্ড স্থাপন করা হয়।

আরো পড়ুন

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম দিকে এই মার্কেটটির স্থাপনায় সাগরের জোয়ারের পানিতে ঝাপটা দেয়। অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাস তান্ডব চালায়। এ কারণে ওই মার্কেটের দোকানিরাও ধসে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানি জানান, বর্ষা মৌসুমে জোয়ারের ঢেউ এসে প্রবলবেগে ঝাপটা দেয়। ভয় লাগে। মনে করেন, ‘এই বুঝি সব ভেসে গেল।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সরদার মার্কেটের মালিক সাজেদুল ইসলাম হিরু মিয়াকে মোবাইল করলে তিনি রিসিভ করেননি। তবে ইতিপূর্বে তিনি জানিয়েছেন, এটি তার মালিকানাধীন জমি। এ নিয়ে প্রশাসনের সাথে কয়েকবার বৈঠক হয়েছে। আর এই স্থাপনা ঝুঁকিপূর্ণ নয় বলেও দাবি তার। প্রকৌশলীর পরামর্শ নিয়েই স্থাপনার কাজ করেছেন বলে দাবি করেন। তিনিও এখানে ব্যাপক অর্থ লগ্নি করে বিপদে পড়েছেন বলেও জানান। তিনি বলেন, ‘এভাবে সাগরে সব বিলীন হয়ে যাবে আমরাও বুঝতে পারি নাই।’ এটি নিয়ে পটুয়াখালী জেলা যুগ্ম জজ আদালতের একটি আদেশ রয়েছে বলেও হিরু মিয়া দাবি করেন। তবে কুয়াকাটার একাধিক পরিবেশ কমর্ী প্রশ্ন করেছেন হাইকোর্টের রিটে নিষেধাজ্ঞা থাকলে বেড়িবাঁধের বাইরে কীভাবে সৈকতের মধ্যে এমনসব স্থাপনা থাকছে।

কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, তিনি বীচ পরিদর্শন করেছেন। এটি একটি অনুমোনহীন ঝুকিপূর্ণ স্থাপনা। সৈকত এলাকায় পর্যটকের সবসময় পদচারণা থাকছে। এটি ধসে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে অপসারণে নোটিশ দেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। পর্যটকের জন্য নিরাপদ সৈকত রক্ষায় সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে
কলাপাড়া

কুয়াকাটায় বেড়িবাঁধের স্লোপে ফের অসংখ্য স্থাপনা ; প্রাকৃতিক দৃশ্য অবলোকনে পর্যটকরা অস্বস্তিতে

September 10, 2026
6
ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
পটুয়াখালী

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী মেডিকেল কলেজ উদ্যোগে জণসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

September 10, 2026
3
পলিথিনের বিকল্প হিসেবে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের কাপড়ের ব্যাগ বিতরণ
পটুয়াখালী

পলিথিনের বিকল্প হিসেবে পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের কাপড়ের ব্যাগ বিতরণ

September 10, 2026
3
পটুয়াখালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

September 10, 2026
4
বাউফলে মাদরাসা থেকে জিপিএ-৫ পেল মো. বায়েজিদ খান
পটুয়াখালী

বাউফলে মাদরাসা থেকে জিপিএ-৫ পেল মো. বায়েজিদ খান

September 10, 2026
6
দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

September 10, 2026
1
Next Post
গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক ছালাম হাওলাদার, সদস্য সচিব গাজী আব্বাস

গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক ছালাম হাওলাদার, সদস্য সচিব গাজী আব্বাস

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
15
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In